Assistant Teacher Recruitment ট্যাগের খবর
এই ট্যাগের খবর

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১২ জুলাই ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালো শিক্ষা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বহুল প্রতীক্ষিত ফল প্রকাশের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার মধ্যেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার (১৭ জানুয়ারি) রাতে অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, উত্তরপত্র স্ক্যানিংসহ কারিগরি কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে এবং ফল প্রস্তুতের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই কর্মকর্তা নাম প্রকাশ ...
১৭ জানুয়ারি ২০২৬, ২১:০৬ | বিস্তারিত

দেশের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা শুরু, প্রশ্নফাঁস গুঞ্জনে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে দেশের ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিচারে এটিই দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা। কঠোর নিরাপত্তা, ১৪৪ ধারা ও সর্বোচ্চ নজরদারি নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা ...
৯ জানুয়ারি ২০২৬, ১৫:১৪ | বিস্তারিত
