সিনিয়ার রিপোর্টার

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে প্রার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
তিনি আরও জানান, আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।
নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন করেই নিয়োগপত্র দেওয়া হয়ে থাকে।
শিক্ষামন্ত্রীর এ বক্তব্যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র পাওয়া নিয়ে চলমান অনিশ্চয়তা দূর করার বার্তা দেওয়া হয়েছে।

দেশের বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের মনেই এখন প্রশ্ন সোনার দাম হঠাৎ কমছে কেন? সামনে কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?
১ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
৪ ঘণ্টা আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
৯ ঘণ্টা আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
৯ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
১০ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১০ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। টানা নবমবারের মতো দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ টাকার নিচে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
১২ ঘণ্টা আগে

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনে সেই দাম নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
১২ ঘণ্টা আগে