
রিপোর্টার

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পড়াশোনার প্রতি আগ্রহ এবং সামাজিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পর অযথা বাইরে সময় কাটানো নিরুৎসাহিত করে তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে দেশের সব অধিভুক্ত কলেজে পাঠানো এক জরুরি স্মারকে এ নির্দেশনা জানানো হয়।
এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
স্মারকে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পরামর্শের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, মাদকের কুফল থেকে শিক্ষার্থীদের দূরে রাখা, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী করে তুলতে কলেজগুলোকে নিজস্ব উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
এছাড়া শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বৃদ্ধি, পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, শিক্ষক ও অভিভাবকদের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন ঘটবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
৭ ঘণ্টা আগে

দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করা, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের কর সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। একদিকে বিভিন্ন উৎপাদনমুখী খাতে করছাড় ও মূল্য সংযোজন কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে নতুন অর্থবছরে বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। এক দফায় প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৮ ঘণ্টা আগে

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
৮ ঘণ্টা আগে

জাতীয় বাজেট ঘোষণার আগেই দেশের লাখো সরকারি চাকরিজীবীর নজর এখন নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের দিকে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা চললেও এবার সেই আলোচনাই নতুন মাত্রা পেয়েছে। কারণ, একদিকে সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে, অন্যদিকে জামায়াতে ইসলামীও তাদের প্রস্তাবিত ছায়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে।
৯ ঘণ্টা আগে

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
২ দিন আগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
৩ দিন আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
৩ দিন আগে