
নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম আমদানির অভিযোগে বাংলাদেশকে নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে যাচ্ছে ইউক্রেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের দক্ষিণ এশিয়াবিষয়ক এক সিনিয়র কূটনীতিক জানান, এ বিষয়ে বাংলাদেশকে একাধিকবার সতর্ক করা হলেও গম আমদানি বন্ধ না হওয়ায় এবার ইউক্রেন ইইউর শরণাপন্ন হচ্ছে।
রয়টার্সে প্রকাশিত একটি কূটনৈতিক নথি অনুযায়ী, ইউক্রেনের নয়াদিল্লিস্থ দূতাবাস ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কফকাজ বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করা চারটি জাহাজের তথ্য বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে। দাবি করা হয়েছে, এসব জাহাজে ১ লাখ ৫০ হাজার টনেরও বেশি ‘চুরি করা’ গম ছিল।
ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক বলেন,
“আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে, রাশিয়া নিজেদের গমের সঙ্গে ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করছে, যাতে উৎস গোপন থাকে। এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। আমাদের তদন্ত প্রতিবেদন আমরা ইইউর সঙ্গে শেয়ার করবো।”
বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান,
“বাংলাদেশ কোনোভাবে রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে গম আমদানি করে না। আমরা কেবল বৈধ উৎস থেকে গম সংগ্রহ করি।”
ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক মুখপাত্র আনিতা হিপার বলেন,
“যদি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ নিষেধাজ্ঞার তালিকায় নেই।”
ইউক্রেন আরও জানিয়েছে, এই ধরনের আমদানি কেবল বেসরকারি আমদানিকারক নয়, বরং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুমকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করে রেখেছে। ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেন অভিযোগ করে আসছে যে, দখলকৃত অঞ্চল থেকে রাশিয়া 'চুরি করা' শস্য রপ্তানি করছে। তবে রাশিয়ার দাবি, তারা শুধুমাত্র নিজেদের ভূখণ্ডের ফসলই রপ্তানি করে।
রাশিয়ার দেওয়া তথ্যমতে, ২০২৪ সালে দেশটির মোট গম উৎপাদনের প্রায় ৩% এসেছে দখলকৃত অঞ্চল থেকে (ক্রিমিয়া বাদে)। আর ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ ছিল রুশ গমের চতুর্থ বৃহত্তম ক্রেতা।
প্রতিবেদন: সোহাগ/

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১১ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১২ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৫ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৬ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৭ ঘণ্টা আগে