
নিজস্ব প্রতিবেদক: নানা দাবিদাওয়া ও আন্দোলনের চাপের মুখে নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করার পথে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী নির্বাচন ডিসেম্বরের আগে বা জুনের পরে নয়, এই সময়সীমার মধ্যেই রোডম্যাপ ঘোষণা করা হবে।
নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রোডম্যাপ ঘোষণার আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধান উপদেষ্টার পদত্যাগের ইঙ্গিত?
তিনি জানান, দেশের চলমান অস্থিরতা ও আন্দোলনের কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সর্বশেষ বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আন্দোলনের মধ্যে এই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। বিশেষ করে সন্ধ্যায় এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর বিষয়টি আরও গুরুত্ব পায়।
সব দাবি যৌক্তিক নয় — মন্তব্য উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নামছেন। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনসহ রাজনৈতিক নেতারাও নানা দাবিতে আন্দোলন করছেন। এ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, যেখানে-সেখানে রাস্তায় দাঁড়িয়ে দাবি জানানো হচ্ছে। সব দাবিই যৌক্তিক নয়। এতে আমাদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে।
তিনি জানান, সরকারের তিনটি মূল লক্ষ্য— গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, মৌলিক কিছু সংস্কার বাস্তবায়ন, এবং অপরাধীদের বিচারের কাজ সম্পন্ন করা।
রোডম্যাপ ঘোষণার আগে যেসব খাতে সংস্কার
রোডম্যাপ প্রকাশের পূর্বে পুলিশ, আইনশৃঙ্খলা, ব্যাংকিং খাত, অর্থনীতি এবং এনবিআর–সংক্রান্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সংস্কার সম্পন্ন করা হবে। নির্বাচনী পরিবেশ তৈরির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ এবং লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের কাজও চলছে।
রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া ভোট কেন্দ্রে কেউ যাবে না
অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলে অর্থনীতি গতিশীল হবে এবং জনগণের আস্থাও ফিরে আসবে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার যে রূপরেখা তৈরি করছে, তা খুব শিগগিরই প্রকাশ করা হবে।

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
৭ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
৭ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
৭ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
৭ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৯ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
৯ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
৯ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
১০ ঘণ্টা আগে