
নিজস্ব প্রতিবেদন: আমরা বিনীতভাবে আমাদের সম্মানিত উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাচ্ছি—জাতির বৃহত্তর স্বার্থে ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর বর্তমান পদে বহাল রাখুন। যদি কারও মনে হয়, পদত্যাগই বর্তমান সমস্যার সমাধান হতে পারে, তবে দয়া করে মর্যাদার সঙ্গে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
গত কয়েক দিনে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে একটি তথ্য সামনে আসে—প্রধান উপদেষ্টা নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন। আমরা বিভিন্ন উৎস থেকে বিষয়টি যাচাই করার চেষ্টা করি। পরবর্তীতে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা মনে করছেন, রাষ্ট্র পরিচালনায় তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছেন না এবং এ কারণেই হতাশ হয়ে পদত্যাগের কথা ভাবছেন।
এই প্রেক্ষাপটে স্পষ্ট দেখা যাচ্ছে, বিএনপি ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর ফলে সরকারের অভ্যন্তরীণ ভারসাম্য ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের নীতিনির্ধারণী ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলেই অনেকের অভিমত।
যদি সরকার শুরু থেকেই সকল পক্ষের সঙ্গে পরামর্শ করে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিত, তাহলে বর্তমান সংকট অনেকটাই এড়ানো যেত। দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত কোনো উপদেষ্টা দায় স্বীকার করে পদত্যাগ করেননি, যা দুঃখজনক।
ড. ইউনূস স্বভাবে হয়তো কঠোর হতে চান না, তবে উপদেষ্টা পরিষদের যেসব সদস্যকে ঘিরে প্রশ্ন উঠেছে, তাঁদের প্রতি আমাদের আবেদন—আপনারা যদি সত্যিই দেশের মঙ্গল চান, তবে বিবেকের তাড়নায় পদত্যাগ করুন। এটাই আপনার জাতির প্রতি সত্যিকারের দায়িত্ব।
এছাড়া, বিএনপির সঙ্গে দূরত্ব ঘোচাতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে, দূরদর্শী ও সমঝনাপূর্ণ মানসিকতার কিছু ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার কথা ভাবা যেতে পারে। আলোচনাই হওয়া উচিত সংকট উত্তরণের প্রধান পথ, হঠাৎ পদত্যাগ নয়।
সবশেষে, যারা নিজেদের অবস্থান নিয়ে বিতর্কিত হয়ে পড়েছেন, তাঁদের প্রতি পরামর্শ—আত্মসমালোচনার মাধ্যমে পদত্যাগ করাই হবে সম্মানের। এতে ব্যক্তি যেমন মর্যাদার আসনে থাকবেন, তেমনি রাষ্ট্রও উপকৃত হবে।
অতএব, আবারও বলছি—ড. ইউনূসকে তাঁর দায়িত্বে বহাল রাখুন। আর যারা মনে করেন, তাঁদের উপস্থিতি সংকট সৃষ্টি করছে, তাঁদের উচিত নিজের বিবেকের কাছে সৎ থেকে সিদ্ধান্ত নেওয়া।
–সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে