
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে টানটান উত্তেজনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা। একইসঙ্গে সামনে এসেছে নতুন একটি সরকার গঠনের গুঞ্জন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—ড. ইউনূস কি সত্যিই সরে দাঁড়াচ্ছেন? এবং, আদৌ কি গঠিত হতে যাচ্ছে নতুন কোনো সরকার?
গত জুলাইয়ে ছাত্র ও সাধারণ জনগণের ঐতিহাসিক আন্দোলনের পর দেশজুড়ে রাজনীতির চিত্র আমূল বদলে যায়। দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। সেই শূন্যতা পূরণে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার, যারা সুষ্ঠু নির্বাচন ও কাঙ্ক্ষিত সংস্কারের প্রতিশ্রুতি দেয়। প্রায় ১০ মাস হতে চলল তাদের দায়িত্ব পালন। এই সময়েই বারবার আন্দোলন ও চাপের মুখে পড়েছে সরকার।
রাজধানীর রাজপথ যেন প্রতিদিনই নতুন দাবিতে মুখর। বিশেষ করে ‘যমুনামুখে’ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিয়মিতই হচ্ছে লং মার্চ, মানববন্ধন ও বিক্ষোভ।
ঐক্যবদ্ধ বিরোধী দলগুলোর মধ্যেও এখন দেখা দিচ্ছে মতভেদ। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা এই দলগুলোতেই জন্ম নিচ্ছে বিভাজন। এরই মাঝে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ড. ইউনূস স্পষ্ট জানিয়ে দেন, “যদি কাজ করতেই না পারি, তাহলে থেকে লাভ কী?”—এই মন্তব্য থেকেই পরিষ্কার হয়, তিনি আর দায়িত্ব পালনে আগ্রহী নন।
বিশ্বস্ত সূত্র জানায়, বৃহস্পতিবারের বৈঠকে দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা হয়। সেখানে ড. ইউনূস স্পষ্ট করেন, তিনি পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন।
বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, “ড. ইউনূস সত্যিই পদত্যাগ নিয়ে ভাবছেন, তবে আমরা তাকে দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছি।”
সূত্র আরও জানায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, প্রতিদিনকার সড়ক অবরোধ ও প্রশাসনের অসহযোগিতা সরকারের কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। ফলে সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নেও ব্যর্থ হচ্ছে।
প্রথম আলো'র একটি প্রতিবেদনে জানা যায়, ক্ষুব্ধ ড. ইউনূস এমনকি একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবও দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই রাজনৈতিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটতে পারে, যা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
তার মন্তব্য—“ভালো নির্বাচন না হলে জনগণ আমাকেই দায়ী করবে।”
এই মুহূর্তে জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন—ড. মুহাম্মদ ইউনূস কি সত্যিই পদত্যাগ করবেন? আর যদি করেন, তবে দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের পরিবর্তন আসতে পারে?

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
৫ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬