
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা চরমে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে জোর গুঞ্জন চলছে। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই খবর সাধারণ মানুষের মাঝেও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে— যদি সত্যিই ড. ইউনূস সরে দাঁড়ান, তাহলে কি বাংলাদেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হবে?
গত জুলাইয়ের গণআন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। শুরুতে রাজনৈতিক অঙ্গনে তার নেতৃত্বের প্রশংসা হলেও, সময়ের সাথে সেই আস্থা ভেঙে পড়ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, এবং ছাত্রনেতা-সহ বেশ কিছু দল এখন সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, সমন্বয়হীনতা ও ব্যর্থতার অভিযোগ তুলছে।
বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদমাধ্যমে আসে ড. ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবর। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনার ঝড়। অনেক বিশ্লেষক মনে করছেন, এই মুহূর্তে যদি তিনি সরে দাঁড়ান, তবে দেশ এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতার মুখে পড়তে পারে।
জাতীয় দৈনিক *যুগান্তর*-এ দেওয়া এক সাক্ষাৎকারে খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুবুল্লাহ বলেন, “এই মুহূর্তে ড. ইউনূসের পদত্যাগ জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে।” তার মতে, দেশের রাজনৈতিক কাঠামো এখনো এতটা শক্তপোক্ত হয়নি যে, এই ধরণের সংকট সহজে সামাল দিতে পারবে। এই দুর্বলতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক প্রভাবশালী শক্তিগুলো, বিশেষ করে ভারত, দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থিতিশীল করতে পারে।
‘সুজন’-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, “বর্তমান পরিস্থিতিতে ড. ইউনূসের সরে যাওয়া মানে দেশের কার্যকারিতা প্রায় সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়বে। এই অস্থিরতা দীর্ঘমেয়াদে প্রজন্মের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে যদি বিভাজন ও আস্থার সংকট বাড়ে, তাহলে রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হবে, এবং বিরোধী শক্তি এই দুর্বলতা কাজে লাগাতে পারে।”
ড. ইউনূসের সরকারের কিছু সিদ্ধান্ত যেমন— করিডর ইস্যু ও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার বিদেশি হস্তক্ষেপের প্রস্তাব— তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, এসব সিদ্ধান্ত সরকারের নিরপেক্ষতা ও দেশের স্বার্থের প্রশ্ন তুলে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মাহবুবুর রহমান মনে করেন, “সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হওয়ার অন্যতম কারণ উপদেষ্টাদের একাংশের নির্লিপ্ত আচরণ। অনেকেই আগেও নিরব ছিলেন, এখনো সেই অবস্থান থেকে সরে আসতে পারেননি।”
বিশ্লেষকদের মতে, দোষারোপ নয়— এখন প্রয়োজন ঐক্য, সংলাপ ও সমঝোতা। যদি ড. ইউনূস সত্যিই পদত্যাগ করেন, সেটি কেবল সরকারের জন্য নয়, পুরো দেশের জন্য গভীর অনিশ্চয়তার বার্তা নিয়ে আসবে।
এখন সময় সিদ্ধান্ত নেওয়ার নয়— সময় একসাথে পথ খোঁজার। জাতীয় স্বার্থে সংলাপ, সহযোগিতা এবং ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি এই মুহূর্তে।
আশা/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে