
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেয়, তবে শুল্ক আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প।
এ সংক্রান্ত একটি সরাসরি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য সম্পর্ক চায়। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুল্কনীতি ও বাণিজ্য বাধা আমাদের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানিকৃত যেকোনো পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও এই হার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য বৈষম্যের তুলনায় অনেক কম। তবে, যদি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদনে অংশ নেয়, তাহলে তারা এই শুল্ক থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবে।”
পাল্টা পদক্ষেপের প্রসঙ্গে ট্রাম্প সাফ জানিয়ে দেন, “বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে শুল্ক বাড়ায়, তাহলে সেটার প্রতিক্রিয়ায় আরও বেশি শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ।”
চিঠির শেষাংশে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশ শুল্ক ও বাণিজ্য বাধা কমিয়ে উন্মুক্ত বাজারনীতি গ্রহণ করে, তবে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে শুল্ক হ্রাস করতে পারে। ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশকে হতাশ করতে চায় না। তবে আপনার দেশের সিদ্ধান্ত ও নীতির ওপরই এই শুল্ক নীতির ভবিষ্যৎ নির্ভর করছে।”
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল, যেখানে তার আগ পর্যন্ত গড় শুল্কহার ছিল প্রায় ১৫ শতাংশ।
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে