
নিজস্ব প্রতিবেদক: চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস একটি মন্তব্য করেন, যা ভারতের কৌশলগত চিন্তাভাবনায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য সমুদ্রপথে একমাত্র ভরসা বাংলাদেশ। পাশাপাশি তিনি এটিও উল্লেখ করেন, চীনের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. ইউনূসের এই বক্তব্য দিল্লিতে উদ্বেগ সৃষ্টি করে। কারণ, ভারতের 'সেভেন সিস্টারস' নামে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সমুদ্রপথে বাংলাদেশকেন্দ্রিক ট্রানজিটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই নির্ভরতা কমিয়ে বিকল্প রুট তৈরির তাগিদ এখন আরও স্পষ্ট।
এই প্রেক্ষাপটে, ভারত সরকার ২২,৮৬৪ কোটি রুপি ব্যয়ে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশনের এক কর্মকর্তার ভাষ্য মতে, ড. ইউনূসের বক্তব্যই এই প্রকল্প গ্রহণে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে। লক্ষ্য একটাই—বাংলাদেশকে বাইপাস করে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।
এই নতুন মহাসড়ক যুক্ত করবে মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরকে এবং পরবর্তী ধাপে সংযুক্ত হবে ভারত-মিয়ানমার যৌথ প্রকল্প ‘কালাদান মাল্টিমোডাল করিডোর’-এর সঙ্গে। যা মিয়ানমারের সিত্তে নদীবন্দর, পালেতোয়া ও জেরিনপুর হয়ে কলকাতা বন্দরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে।
তবে এই প্রকল্প বাস্তবায়নে রয়েছে নানা চ্যালেঞ্জ—পাহাড়ি ভূপ্রকৃতি, পাথুরে এলাকা, ভূমি অধিগ্রহণ এবং পরিবেশগত প্রতিবন্ধকতা। তবুও ভারত সরকার আশাবাদী যে, ভবিষ্যতে এই মহাসড়ক দিয়ে কলকাতা থেকে মিয়ানমার ঘুরে সরাসরি উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহন সম্ভব হবে—বাংলাদেশকে পুরোপুরি বাইপাস করেই।
ভারতের এই কৌশল বলছে, একদিকে তারা বাংলাদেশের ওপর নির্ভরতা কমাতে চায়, অন্যদিকে নতুন করে নির্ভর করছে রাজনৈতিকভাবে অস্থিতিশীল মিয়ানমারের ওপর। এখন দেখার বিষয়—এই কৌশল ভবিষ্যতে কতটা কার্যকর ও টেকসই হয়।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে