সদ্য সংবাদ
হাসপাতালে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর রাকিব, অবস্থা গুরুতর
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি–র পরিচালক ও কনটেন্ট নির্মাতা রাকিব হাসান গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পেটের সংক্রমণে আক্রান্ত হওয়ায় তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।
রাকিবের শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও সহশিল্পী খায়রুল ইসলাম। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি বিষয়টি জানান।
সেই পোস্টে তিনি দুটি ছবি শেয়ার করেন—যেখানে হাসপাতালের বেডে শুয়ে থাকা রাকিব এবং ভাগ্নে সাকিবকে দেখা যায়। দুজনের হাতেই ক্যানোলা ও স্যালাইন সংযুক্ত।
খায়রুল লেখেন, “গত ক’দিন ধরে রাকিব ভাই ও সাকিব পেটব্যথায় ভুগছিল। শুরুতে গ্যাস্ট্রিক ভেবে গুরুত্ব দিইনি। কিন্তু হঠাৎ ব্যথা তীব্র হলে রাত ১টার দিকে খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করতে হয়।”
তিনি আরও জানান, “আলহামদুলিল্লাহ, এখন কিছুটা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।”
উল্লেখ্য, ২০১৮ সালে *ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি* চ্যানেল দিয়ে কনটেন্ট নির্মাণ শুরু করেন রাকিব হাসান। সাধারণ পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে নির্মিত তার ভিডিওগুলো অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নেয়। নির্মাতা হিসেবে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি লেখক হিসেবেও রয়েছে তার আলাদা পরিচিতি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন