সদ্য সংবাদ
অবশেষে বিয়ের ইঙ্গিত সালমান খানের!
নিজস্ব প্রতিবেদক: বলিউডের ‘চিরকুমার’ হিসেবে পরিচিত সালমান খান। বয়স ৫৯ হলেও এখনও অবিবাহিত। প্রেমে পড়েছেন বহুবার, কিন্তু সম্পর্কগুলো কখনোই দীর্ঘস্থায়ী হয়নি। ভক্তদের মনে বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সেই এক প্রশ্ন—সালমান খান কবে বিয়ে করবেন?
সম্প্রতি সালমানের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। বুধবার ছিল তার ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। সেই উপলক্ষে সালমান খান তার বোন আলভিরা ও অতুলের একটি ছবি পোস্ট করে লেখেন:
“শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছো। তুমি একজন দারুণ স্বামী, চমৎকার বাবা। তোমাকে অনেক ভালোবাসা।”
এই পর্যন্ত সব কিছুই ছিল স্বাভাবিক। তবে পরের একটি বাক্য হঠাৎ করেই নেটদুনিয়ায় আলোড়ন তুলেছে। সালমান লেখেন:
“আমিও একদিন তোমার মতো হবো।”
এই এক লাইনের মাধ্যমেই যেন জল্পনার ঝড়। অনেকেই ভাবছেন, সালমান হয়তো এবার সত্যিই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। কেউ কেউ মনে করছেন, তিনি হয়তো কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং বিয়ের সিদ্ধান্ত নিতে চলেছেন।
তবে এটাও ভুলে গেলে চলবে না, এর আগেও সালমান খান বিয়ের প্রসঙ্গে অনেকবার দ্বিধা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন:
“এই সময়ের বিয়ে খুব সহজেই ভেঙে যায়। একদিকে জাঁকজমকপূর্ণ বিয়ে, আরেকদিকে দ্রুত বিচ্ছেদ—তারপর মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তি ভাগাভাগি। এসব আমার পক্ষে সামলানো কঠিন।”
তাই এই পোস্ট আদৌ বিয়ের কোনো পরিকল্পনার ইঙ্গিত কি না, নাকি শুধু আবেগঘন এক মুহূর্তের প্রকাশ—তা সময়ই বলে দেবে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)