
রিপোর্টার

সাকিব: ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা আবারও বিতর্কে। এবার মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে সহঅভিনেত্রী সামিয়া অথৈ-কে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্যামেরার সামনেই একটি দৃশ্য ধারণের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অথৈ রক্তাক্ত হন।
সামিয়া অথৈর দাবি, বিষয়টি শুধুমাত্র অভিনয়ের অংশ ছিল না; বরং ব্যক্তিগত ক্ষোভ থেকেই তাকে মারধর করা হয়েছে।
লাইভে সামিয়ার বিস্ফোরক বক্তব্য
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সামিয়া বলেন, আগের দিন তিনি তানজিন তিশাকে একটি উপহার দিতে গিয়েছিলেন, তবে সেটি গ্রহণ করা হয়নি। তিনি বিষয়টি নিয়ে কোনো মনঃক্ষুণ্ণ হননি। কিন্তু পরদিন শুটিংয়ে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন।
অথৈর ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের একটি দৃশ্যে তাকে তিশাকে হালকাভাবে চড় মারার কথা ছিল, এরপর তিশার সরে যাওয়ার কথা। কিন্তু দৃশ্য ধারণের সময় তিশা চড় খাওয়ার পর তাকে বেধড়ক মারতে শুরু করেন, যদিও ক্যামেরা তখনও চালু ছিল। এতে তার চোখ ও গালে আঘাত লাগে এবং মুখ ফুলে যায় বলে দাবি করেন তিনি।
ফোনকল ও কাজের বিরোধ
সামিয়া অথৈ আরও জানান, এর আগে তানজিন তিশা তাকে ফোন করে অভিনেতা মুশফিক আর ফারহান-এর সঙ্গে অভিনয় না করার অনুরোধ করেন। অথৈর বক্তব্য অনুযায়ী, তিনি স্পষ্টভাবে বলেন যে একজন শিল্পী হিসেবে সবার সঙ্গে কাজ করাই তার দায়িত্ব।
অভিযোগ উঠেছে, এই বিষয়টিকেই কেন্দ্র করে শুটিংসেটের ঘটনার সূত্রপাত হতে পারে। যদিও মারধরের সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সম্পর্কের গুঞ্জন ও নতুন বিতর্ক
এর আগে মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছিল। সেই প্রসঙ্গ নতুন করে সামনে আসায় বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে।
এই ঘটনায় নাট্যাঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও সহকর্মীরা।

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬