
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা দিতে সরকার নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আগামীকাল সকাল ১০টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময়ে দেশের আরও ১৪টি স্থানে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু করা হবে।
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে নতুন কর্মসূচি
সরকার জানিয়েছে, সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে পরীক্ষামূলকভাবে এই ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম ধাপে আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে ৪০ হাজার দরিদ্র পরিবারকে এই কার্ড দেওয়া হবে।
প্রথম ধাপে কত পরিবার পাচ্ছে কার্ড
প্রথম পর্যায়ে মার্চ মাসেই ১০ হাজার পরিবার এই কার্ড পাবে। এরপর এপ্রিল, মে ও জুন—এই তিন মাসে প্রতি মাসে আরও ১০ হাজার করে মোট ৩০ হাজার পরিবারকে কার্ড দেওয়া হবে।
এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। সরকারি কোষাগার থেকে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে।
টিসিবি কার্ডের সঙ্গে যুক্ত হবে নতুন ব্যবস্থা
বিদ্যমান টিসিবি কার্ডকে ফ্যামিলি কার্ডের ডাইনামিক সামাজিক নিবন্ধন ব্যবস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি যাচাইকরণের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা নেওয়া যাবে।
ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি, কৃষি ভর্তুকি এবং আরও বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নারীর নামে ইস্যু হবে কার্ড
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এই কার্ড পরিবারের মা বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে। এর ফলে পরিবারে নারীর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বাড়বে বলে মনে করছে সরকার।
যেসব পরিবার অগ্রাধিকার পাবে
নীতিমালা অনুযায়ী সাত ধরনের পরিবারকে এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে—
ভূমিহীন পরিবার
গৃহহীন পরিবার
প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার
হিজড়া সম্প্রদায়
বেদে সম্প্রদায়
ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার
দশমিক ৫ একর বা তার কম জমির মালিক পরিবার
যারা এই সুবিধা পাবেন না
কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষ এই কর্মসূচির বাইরে থাকবেন। যেমন—
পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে
বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারকারী পরিবার
গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক
পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে
বাণিজ্যিক লাইসেন্সধারী ব্যবসায়ী
বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক
পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কয়েকটি গ্রামে
ইতোমধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ গ্রামে পরীক্ষামূলকভাবে এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। ঈদের আগেই এসব গ্রামের অনেক পরিবার এই সুবিধা পাচ্ছেন।
সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট দেশের মোট অর্থনীতির ৩ শতাংশে উন্নীত করা।

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
২০ মিনিট আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
৫ ঘণ্টা আগে

দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তদারকি আরও জোরদার করতে নতুন এক ডিজিটাল যুগে প্রবেশ করল বাংলাদেশ। কিউআর (QR) কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার, যার মাধ্যমে এখন থেকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
৬ ঘণ্টা আগে

আগামী ২০২৬ সালের বৈশ্বিক শ্রমবাজার এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে শুধু একটি ডিগ্রি অর্জন করলেই নিশ্চিত হবে না চাকরি। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা এবং সফলতার সংজ্ঞা।
১৬ ঘণ্টা আগে

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস)-এ সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১৮ ঘণ্টা আগে

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে এই বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশটিতে টানা ছয় দিনের সরকারি ছুটিও অনুমোদন দিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।
১৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
১৮ ঘণ্টা আগে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১৯ ঘণ্টা আগে