
রিপোর্টার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। বড় পর্দায় এখন অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ সক্রিয়। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, ফটোশুট কিংবা ব্যক্তিগত মুহূর্ত সবই নিয়মিত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি মাহির একটি পুরনো দেড় মিনিটের ভিডিও নতুন করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তার গ্ল্যামারাস উপস্থিতি ও আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই মন্তব্য করছেন, “মাহি যেন আবারও আগুন ঝরানো রূপে ফিরছেন!” ইতোমধ্যে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে এক কোটিরও বেশি, আর মন্তব্যের ঘরে চলছে প্রশংসার জোয়ার।
সিনেমা থেকে দূরে, তবু আলোচনায়
মাহিয়া মাহিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে শাকিব খানের আলোচিত চলচ্চিত্র ‘রাজকুমার’–এ একটি ক্যামিও চরিত্রে। এরপর সিনেমায় নিয়মিত না থাকলেও মডেলিং, ব্র্যান্ড ফটোশুট আর সোশ্যাল কনটেন্টে তার উপস্থিতি এক মুহূর্তের জন্যও ফিকে হয়নি। নতুন নতুন লুকে তার ছবি ও ভিডিও প্রকাশ পেলেই শুরু হয় ভক্তদের উন্মাদনা।
বিতর্ক পেরিয়ে নতুন শুরু?
ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে সমালোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাহি। তবে সবকিছু পেছনে ফেলে তিনি এখন নিজেকে নতুনভাবে গুছিয়ে নিচ্ছেন এমনটাই মনে করছেন ঘনিষ্ঠরা। ভাইরাল ভিডিও দেখে অনেকের ধারণা, এটি হয়তো তার অভিনয়ে ফেরার নীরব বার্তা।
এখন ভক্তদের একটাই কৌতূহল মাহিয়া মাহি কি আবারও নিয়মিত সিনেমায় ফিরবেন? সেই উত্তর মিলবে সময়েই। আপাতত পুরনো ভিডিওতেই নতুন করে মুগ্ধ হচ্ছেন তার অগণিত অনুরাগী।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬