
সিনিয়র রিপোর্টার

ঠিক এক বছর আগে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্ত ও বিনোদন অঙ্গনকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদ–এর সঙ্গে তাঁর বিয়ের খবর তখন সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েক দিন আলোচনার শীর্ষে ছিল। কিন্তু বছর না ঘুরতেই সেই আলোচিত সম্পর্কের পরিসমাপ্তির খবর এলো। গত শনিবার নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান।
বিয়ের পর এত অল্প সময়ের মধ্যেই সম্পর্কের ইতি এ নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে ভক্তদের মনে। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে দুজনের একসঙ্গে থাকার সময় ছিল বেশ সীমিত।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সংগীতসফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা আলাদা থাকতে শুরু করেন। সেই সফরের সময় মেলবোর্ন থেকে তাহসান গণমাধ্যমে জানিয়েছিলেন, গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা। পরে তিনি জানান, ওই সময়েরও আগে থেকেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।
এদিকে রোজা আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করায় অনেকের ধারণা ছিল, সম্পর্কটি এখনো স্বাভাবিক রয়েছে। তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য, বাস্তবতা ছিল ভিন্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবন চেয়েছিলেন। সংসারকে প্রাধান্য দিতেই তিনি বিনোদন জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর দ্রুত বিস্তৃত হয়। নতুন এই জীবনধারাকে তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ভিন্ন মানসিকতা ও জীবনযাপনের ধরন ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়।
ঘনিষ্ঠ মহলের মতে, শুরুতে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা হলেও একপর্যায়ে মতের অমিল প্রকট হয়ে ওঠে। কাউকে দোষ না দিয়ে পারস্পরিক সম্মান বজায় রেখেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাহসান ও রোজা। জানা গেছে, গত বছরের শেষ দিকেই তাঁদের বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। তাঁর আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, যার সঙ্গে তিনি নিয়মিত সময় কাটান। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত তাহসান বর্তমান পরিস্থিতিতেও নীরব থাকাকেই বেছে নিয়েছেন।
ঘনিষ্ঠজনেরা জানান, বিচ্ছেদ হলেও বিষয়টি দুজনই সৌহার্দ্যপূর্ণভাবে সামলেছেন। সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই বলেই জানা গেছে। অভিযোগ নয়, বরং জীবনের বাস্তবতায় ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত হিসেবেই দেখছেন তাঁরা।

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬