
রিপোর্টার

হাসান: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত ওই পোস্টে তিনি দেশবাসী ও তার বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের প্রতি সংযম ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি স্পষ্ট করে বলেন, তাকে নিয়ে যেসব জায়গায় ‘মিডিয়া ট্রায়াল’ হয় কিংবা কটূক্তি করা হয়, সেখানে গিয়ে তার পক্ষ নিয়ে কেউ যেন খারাপ ভাষায় প্রতিক্রিয়া না জানান।
পোস্টে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই—আমাকে নিয়ে যেসব জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।”
তিনি আরও পরামর্শ দেন, সমর্থকরা চাইলে যুক্তি ও ভদ্র ভাষায় বিষয়টি বুঝিয়ে বলবেন, না হলে নীরব থেকে এড়িয়ে যাবেন। তবে কোনো অবস্থাতেই যেন তার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা না বলা হয়—এ আহ্বানও জানান তিনি।
ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে এমপি আমির হামজা লেখেন, “মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটিই আমাদের কাম্য।”
নিজের বিরুদ্ধে চলমান সমালোচনা নিয়ে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি দাবি করেন, কটূক্তি বা সমালোচনায় তিনি বিচলিত নন এবং শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হবে।
সামাজিক মাধ্যমে তুমুল সাড়া
পোস্টটি প্রকাশের পরপরই ফেসবুকে তা দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র দুই ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৫৮ হাজারের বেশি রিয়েকশন পড়ে। পাশাপাশি প্রায় ৪ হাজার মন্তব্য জমা হয় এবং ১ হাজার ২০০ বার শেয়ার করা হয়।
রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার সংযমের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনার প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলছেন।
সব মিলিয়ে, কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্যের ভোররাতের বার্তা রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধে জটিলতার কারণে তাঁর মালিকানাধীন একের পর এক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে জানা গেছে। ব্যবসা আবারও সচল করতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজলেও এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাননি তিনি।
১০ নভেম্বর ২০২৬

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়া আসছে।
৩০ অক্টোবর ২০২৬

শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ, মামলা ও আইনি জটিলতার মধ্যে নিজের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালত সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ অক্টোবর ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার বিতর্ক নয়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
১৯ অক্টোবর ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে ভিডিওটি নিয়ে কথা বলেন তিনি। এ সময় সমালোচকদেরও কড়া জবাব দেন পরীমণি।
১৭ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও আপত্তিকর কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে বিব্রত বা হেয় করার উদ্দেশ্যে তৈরি এমন কনটেন্ট কোনোভাবেই বিনোদন হতে পারে না, বরং এটি অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
১৫ অক্টোবর ২০২৬

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬