বাংলাদেশ রাজনীতি খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতার, ভিডিওসহ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ-এ ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও ন্যক্কারজনক ঘটনা। ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা এবং শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সমর্থকদের বিরুদ্ধে।
২৪ এপ্রিল ২০২৬, ১১:১৫ | বিস্তারিত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রে'প্তারি পরোয়ানা জারি, নেপথ্য কি...
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সিরাজগঞ্জের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
২১ এপ্রিল ২০২৬, ১৬:৫০ | বিস্তারিত

শিক্ষামন্ত্রীর যোগ্যতা নিয়ে জুলাই আন্দোলনের সমন্বয়কের বিষ্ফোরক মন্তব্য ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীকে ঘিরে সমালোচনার ঝড় আরও তীব্র করলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মন্তব্য করেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী সর্বোচ্চ হলে ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা রাখেন, এর বেশি নয়।
১৪ এপ্রিল ২০২৬, ২২:১২ | বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কত মন্তব্যে ফের তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সাংবিধানিকভাবে এখন কেবল জাতীয় সংসদ-এর অধিবেশনই চলছে, অন্য কোনো পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।
১৬ মার্চ ২০২৬, ২৪:০১ | বিস্তারিত

সকালে আমির হামজার ফেসবুক পোস্ট: মুহূর্তেই ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: হাসান: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত ওই পোস্টে তিনি দেশবাসী ও তার বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের প্রতি সংযম ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ | বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের গোপন তথ্য ফাঁশ রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদায়ের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার তাকে অবহিত না করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ | বিস্তারিত

তিন বছরের জন্য জামায়াতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: কে কোন পদে দায়িত্ব পেলেন
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন বছরের জন্য তাদের নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে দলীয় আমির ডা. শফিকুর রহমান নতুন নেতৃত্ব নির্বাচন করেন এবং দায়িত্বপ্রাপ্তদের শপথ পাঠ করান। নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত। কমিটির কাঠামো: বিস্তৃত ও বহুস্তরীয় নেতৃত্ব নতুন কেন্দ্রীয় কাঠামোতে রয়েছে— ৪ জন নায়েবে আমির, ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ জন কেন্দ্রীয় ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫০ | বিস্তারিত

তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা: কে কোন মন্ত্রণালয় পেলেন?
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ নিল বাংলাদেশের নতুন মন্ত্রিসভা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–কে শপথ বাক্য পাঠ করান। নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে কৌতূহল ও প্রত্যাশার মধ্যেই গঠিত হয়েছে ৪৯ সদস্যের মন্ত্রিসভা। এতে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টনের ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ | বিস্তারিত

ছায়া মন্ত্রিসভা কী? এই মন্ত্রিসভার কাজ কি-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সম্প্রতি শিশির মনির (জামায়াত) এবং আসিফ মাহমুদ (এনসিপি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্মেছে। অনেকের মনেই প্রশ্ন—‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী এবং এটি কীভাবে কাজ করে? ছায়া মন্ত্রিসভা, বা Shadow Cabinet, মূলত বিরোধী দল কর্তৃক গঠিত একটি সমান্তরাল কাঠামো। এটি পশ্চিমমিনস্টার ধারার সংসদীয় গণতন্ত্রে অত্যন্ত পরিচিত। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বিরোধী দল এক একজন ‘ছায়া মন্ত্রী’ নিয়োগ করে। মূল কাজ ও কার্যাবলি একটি ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫ | বিস্তারিত

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে? জানা গেলো তারিখ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রস্তুতি দ্রুত এগিয়ে যাচ্ছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শপথ গ্রহণের পরপরই সংসদ নেতা নির্বাচন ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩ | বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটারদের জন্য জরুরি নির্দেশনা ও বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক: হাসান: আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের ভোটে অংশ নেবেন ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বিধিনিষেধ জারি করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার আগে এসব বিষয় জেনে নেওয়া জরুরি। ভোটের সময়সূচি নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে বিকেল সাড়ে ৪টার আগে যারা লাইনে অবস্থান ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বিএনপির অবস্থান জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা ও কার্যকর করা হবে। পে-কমিশনের সুপারিশ ও প্রস্তাবিত বেতন কাঠামো গত ২১ জানুয়ারি জাতীয় বেতন কমিশন তাদের নতুন বেতন কাঠামোর প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৪৯ | বিস্তারিত

দেশে পৌঁছেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেটে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ | বিস্তারিত

যে কারণে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ২৫ ডিসেম্বর-৩০০ ফিট বেছে নিলেন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল, আবেগ ও রাজনৈতিক আগ্রহ। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে নজিরবিহীন উদ্দীপনা। বুধবার (২৪ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন তার দেশে ফেরা, কর্মসূচির ধরন, নিরাপত্তা ব্যবস্থা এবং ২৫ ডিসেম্বর তারিখ বেছে নেওয়ার পেছনের যুক্তি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ...
২৫ ডিসেম্বর ২০২৫, ২৪:১০ | বিস্তারিত
