
রিপোর্টার

শিক্ষামন্ত্রীকে ঘিরে সমালোচনার ঝড় আরও তীব্র করলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মন্তব্য করেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী সর্বোচ্চ হলে ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা রাখেন, এর বেশি নয়।
সোমবার (১৩ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শিক্ষামন্ত্রীর মধ্যে এখন পর্যন্ত এমন কোনো কার্যক্রম বা দক্ষতা দেখা যায়নি যা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের উপযুক্ত হিসেবে প্রমাণ করে। তার ভাষ্য অনুযায়ী, নকল প্রতিরোধের কৌশল ছাড়া শিক্ষামন্ত্রীর কাছ থেকে শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে তেমন কোনো আলোচনা বা উদ্যোগ দেখা যায় না।
তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান কিংবা মানোন্নয়নের বিষয়ে মন্ত্রীর কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না। বরং তিনি নকল এবং দলীয় বৃত্তি নিয়েই সীমাবদ্ধ রয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নকল প্রতিরোধে কঠোর অবস্থান এবং দলীয় বৃত্তি নিয়ে বক্তব্য দেওয়ায় শিক্ষামন্ত্রী সমালোচনার মুখে পড়েছেন। আব্দুল কাদেরের এই মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৭ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৫ দিন আগে

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬