
রিপোর্টার

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সিরাজগঞ্জের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে দেওয়া একটি বক্তব্যের জেরে তিনি তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন। গত ১৩ এপ্রিল এক বক্তব্যে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে আসার পেছনে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এই মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, তার বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
আইনজীবী আব্দুল মজিদ এ প্রসঙ্গে বলেন, একজন সংসদ সদস্যের এমন বক্তব্য দায়িত্বশীলতার পরিপন্থী। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে সুস্পষ্ট প্রমাণ থাকা জরুরি। নোটিশে সংশ্লিষ্ট বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশের আহ্বান জানানো হয়।
পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যা রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
৩৯ মিনিট আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
৪৫ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
৫৫ মিনিট আগে

দেশের আবহাওয়ায় একসঙ্গে দুই রূপ একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের মধ্যে দেশের তিনটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে

দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত ‘নবম পে-স্কেল’ বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। ২০২৪ সালে গঠিত বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দিলেও এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর মধ্যে উদ্বেগ বাড়ছে। কেন বিলম্ব?
১ ঘণ্টা আগে

দেশের বাড়তে থাকা গ্যাসের চাহিদা সামাল দিতে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নতুন একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। গ্যাসের অপচয় রোধ, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের চিকিৎসাসেবায় আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। প্রস্তাব করা হয়েছে ‘তাৎক্ষণিক ব্যয় পরিশোধ (ক্যাশলেস)’ এবং ‘ইউনিক হেলথ আইডি’ ভিত্তিক একটি আধুনিক স্বাস্থ্যসেবা মডেল, যা বাস্তবায়িত হলে চিকিৎসার জন্য আর নগদ অর্থ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ইতোমধ্যেই জাতীয় বেতন কমিশন-২০২৫-এ এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
১ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের সময় বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন না হওয়ার পেছনের কারণ তুলে ধরেছেন বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টিকে নিজের কাছে বড় দুঃখের বিষয় বলে উল্লেখ করেন।
১ ঘণ্টা আগে

দেশের অলঙ্কার বাজারে সোনার দাম আবারও চমকে দিল সব রেকর্ড ভেঙে পৌঁছে গেছে নতুন উচ্চতায়। এখন ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ৫০ হাজার টাকারও বেশি। শুধু সোনা নয়, একই ধারায় বাড়ছে রুপার দামও, যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী সব মহলেই আলোচনার ঝড় তুলেছে।
২ ঘণ্টা আগে