সদ্য সংবাদ
ভারতের মাটিতে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ না খেললে যত লোকসান হবে
হাসান: বাংলাদেশ সরকার ও বিসিবির আপত্তির কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে পারছে না টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এই পরিবর্তন ভারতের জন্য উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি করছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলে বিসিসিআই কতটা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে তার হিসেবও প্রকাশ করা হয়েছে।
২০২৬ সালের ২০ দলীয় বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৪টি করে ম্যাচ। বাংলাদেশের এই চারটি ম্যাচের তিনটি খেলা হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। ভাষা, সংস্কৃতি এবং দর্শক আকর্ষণ মিলিয়ে কলকাতার ম্যাচ মানেই গ্যালারিতে ভিড় উপচে পড়ত।
তবে এখন তা আর সম্ভব হচ্ছে না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি ও বাংলাদেশ সরকার কঠোর অবস্থান নিয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ কোনো ম্যাচ খেলবে না। পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা নির্বাচিত হয়েছে।
মূল সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে খেলার কথা ছিল। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট মূল্য এবং ম্যাচ ডে আয় হিসাব করলে এই চার ম্যাচ থেকে ৭ থেকে ৩০ কোটি ভারতীয় রুপির লোকসান হতে পারে। এছাড়া স্থানীয় স্পন্সরশিপ ও হসপিটালিটি খাত থেকেও ভারতের জন্য আর্থিক প্রভাব পড়বে।
তবে ভারতের জন্য কিছু আশার আলো আছে। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হলে, শ্রীলঙ্কায় হওয়ার কিছু অন্যান্য ম্যাচ ভারতে স্থানান্তর করা যেতে পারে, যা দর্শকদের আক্ষেপ কমাতে সহায়ক হবে। সবশেষে, নতুন সূচি নির্ধারণের দায়িত্ব এখন পুরোপুরি আইসিসির হাতে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা