সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
বলিউডের কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ! কবে দেখা যাবে সিরিজ-জানুন বিস্তারিত
হাসান: বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সনি লিভ ‘জ্যাজ সিটি’র টিজার প্রকাশ করে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সেই ঝলকে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রয় চরিত্রে গল্পের প্রাণকেন্দ্রে। পুরো সিরিজটাই আবর্তিত হয়েছে তার চারপাশে; প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত যেন তাঁর চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে।
সিরিজের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।আরিফিন শুভর ভাষ্য, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে।
চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সঙ্গীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে জ্যাজ সিটির পুরো আবহ অনুভব করা যাবে।’
জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায় বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি।
টিজারে দেখা গেছে, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে।
সিরিজটির পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন। এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এছাড়া উপস্থিত রয়েছেন বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।
সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম