
রিপোর্টার

মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনাতেই দর্শকদের মোহিত করার পাশাপাশি পারিশ্রমিকের অঙ্কেও চমক দেখালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার পারফরম্যান্স ঘিরে তৈরি হয় তুমুল উন্মাদনা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, ‘আজ কি রাত’ গানটিতে মাত্র ৬ মিনিটের নৃত্য পরিবেশনার জন্য তামান্না ভাটিয়া পেয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটে এক কোটি রুপি পারিশ্রমিক যা বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বছরের শেষ রাতে এমন ঝলমলে পারফরম্যান্সে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের করতালি, উল্লাস ও চিৎকারে সমুদ্রসৈকতের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। চড়া দামে টিকিট বিক্রি হওয়া সত্ত্বেও দর্শকদের ভিড় কমেনি। বরং তামান্নার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ যেন আরও বেড়ে যায়।
এই আয়োজনে তামান্নার সঙ্গে মঞ্চ ভাগ করে নেন পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া, খ্যাতিমান ডিজে চেতসসহ আরও কয়েকজন শিল্পী। তবে পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু ছিলেন তামান্নাই। তার নাচ, অভিব্যক্তি ও স্টেজ প্রেজেন্স দর্শকদের মুগ্ধ করে রাখে পুরো সময়জুড়ে।
ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন ও নানা আলোচনা থাকলেও পেশাগত ক্ষেত্রে থেমে নেই তামান্না ভাটিয়া। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তিনি একের পর এক জনপ্রিয় গানে নাচের মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন। ‘কাভাল্লা’, ‘গুফর’সহ একাধিক হিট আইটেম নাম্বারে তার উপস্থিতি প্রমাণ করেছে, তিনি এখনো দর্শকপ্রিয়তার শীর্ষে।
বিনোদন বিশ্লেষকদের মতে, নতুন বছরেও তামান্নার এই পারফরম্যান্স-দাপট অব্যাহত থাকবে। বড় পর্দা হোক কিংবা মঞ্চ নৃত্য ও অভিনয়ে তিনি যে এখনো ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা, সেটাই আবারও প্রমাণ করলেন এই ছয় মিনিটের ঝলক।

সাকিব: ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা আবারও বিতর্কে। এবার মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে সহঅভিনেত্রী সামিয়া অথৈ-কে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্যামেরার সামনেই একটি দৃশ্য ধারণের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অথৈ রক্তাক্ত হন।
২২ ঘণ্টা আগে

হাসান: বিনোদন জগতে শোকের কালো ছায়া নামিয়ে চিরবিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন স্বয়ং অভিনেতা আলভী, যিনি বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা, তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও সকাল ৯টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন ইকরা। স্বাভাবিক অনলাইন উপস্থিতির পর এমন আকস্মিক প্রস্থান ভক্ত ও স্বজনদের মাঝে গভীর বিস্ময় ও প্রশ্নের জন্ম দিয়েছে।
৪ দিন আগে

হাসান: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত ওই পোস্টে তিনি দেশবাসী ও তার বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের প্রতি সংযম ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
৫ দিন আগে

হাসান: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন—“গোপন তথ্য ফাঁস করে দিলাম।”
২২ ফেব্রুয়ারি ২০২৬

বলিউড ছাড়ার বিষয়ে বহু বছর ধরে জল্পনা চলছিল। অনেকের ধারণা ছিল এটি প্রিয়াঙ্কা চোপড়ার নিজের ইচ্ছায় নেয়া সিদ্ধান্ত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজে এই যাত্রাপথের পেছনের বাস্তবতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি। তবে তখনকার সময়ে হিন্দি ছবিতে কাজের পরিসর আমার জন্য সীমিত মনে হতো। আমি আরও বড় সুযোগ খুঁজছিলাম, যেখানে শিল্পী হিসেবে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হবে।” যুক্তরাষ্ট্রে কাজের নতুন সম্ভাবনা প্রিয়াঙ্কা বলেন, “নতুন ...
২১ ফেব্রুয়ারি ২০২৬

ঠিক এক বছর আগে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্ত ও বিনোদন অঙ্গনকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদ–এর সঙ্গে তাঁর বিয়ের খবর তখন সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েক দিন আলোচনার শীর্ষে ছিল। কিন্তু বছর না ঘুরতেই সেই আলোচিত সম্পর্কের পরিসমাপ্তির খবর এলো। গত শনিবার নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান। বিয়ের পর এত অল্প সময়ের মধ্যেই সম্পর্কের ইতি এ নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ...
২৯ জানুয়ারি ২০২৬

বলিউডের ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত আবারও নেটদুনিয়ায় ঝড় তুলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি নাটকীয় ভঙ্গিতে একে একে নিজের পোশাক খুলছেন। তবে ভিডিওতে তিনি অন্তর্বাস পরিহিত ছিলেন, ফলে দৃশ্যটি বিতর্কের জন্ম দিলেও অতিমাত্রায় আপত্তিকর হিসেবে বিবেচিত হয়নি। এই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। অনেক নেটিজেন রাখির এমন আচরণকে ‘মনোযোগ আকর্ষণের চেষ্টা’ হিসেবে দেখছেন। আবার ...
২২ জানুয়ারি ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। বড় পর্দায় এখন অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ সক্রিয়। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, ফটোশুট কিংবা ব্যক্তিগত মুহূর্ত সবই নিয়মিত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি মাহির একটি পুরনো দেড় মিনিটের ভিডিও নতুন করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তার গ্ল্যামারাস উপস্থিতি ও আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই মন্তব্য করছেন, “মাহি যেন আবারও আগুন ঝরানো রূপে ফিরছেন!” ইতোমধ্যে ভিডিওটির ...
১৯ জানুয়ারি ২০২৬

পর্দায় বহুবার মায়ের ভূমিকায় দেখা গেলেও এবার দর্শকের সামনে একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আসন্ন একটি ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন ‘ঠাকুর মা’ অর্থাৎ দাদির চরিত্রে। এই প্রথম কোনো প্রোজেক্টে এমন বয়সী ও ব্যতিক্রমী ভূমিকায় দেখা যাবে তাকে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ জানিয়েছে, চলতি মাসেই নতুন এই সিরিজের শুটিং শুরু হচ্ছে। সিরিজটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। বনেদি পরিবার, বিয়ে আর রহস্য এই সিরিজের গল্প আবর্তিত হবে ...
১২ জানুয়ারি ২০২৬