সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
কনটেন্ট তৈরি করতে গিয়ে মেয়ের পাজামা খু’লে দেওয়া: যা জানা গেল
হাসান: নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামে ধারণ করা মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ভিডিওটি প্রথম অনেকের নজরে আসে। জানা গেছে, গত ১৫ ডিসেম্বর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করা হয়। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারায়নডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে এক যুবক স্কেটিং করতে করতে ভ্যানে থাকা এক মেয়েকে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে মেয়েটি ব্যাগ দিয়ে আঘাত করলে ওই যুবক তাকে বিবস্ত্র করার চেষ্টা করে এমন দৃশ্য ভিডিওতে ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
তবে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ধারণ করা একটি স্ক্রিপ্টেড ভিডিও কনটেন্ট। ভিডিওটি নির্মাণ করেন রোমান, স্কেটিং করা যুবক রাকিব হাসান (২০) এবং মেয়ের চরিত্রে অভিনয় করেন হানিফ (২০)। হানিফ ও রোমান সম্পর্কে আপন দুই ভাই। তারা পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় ভিডিওটি নির্মিত হলেও এর বিষয়বস্তু সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই।
ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এ ধরনের কনটেন্টকে সমাজ ও শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পূর্বধলা সদরের ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, এ ধরনের ভিডিও স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা জরুরি।
পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, অভিযুক্তরা পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)