ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ১১:৪৯:০২
আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য

রাকিব: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা থামছেই না। গত ৭ ফেব্রুয়ারি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর কয়েক দিনের মধ্যেই সোমবার (৯ ফেব্রুয়ারি) আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির মূল্য এখন ২ লাখ ৬১ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

কেন বাড়ল স্বর্ণের দাম

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

স্বর্ণের হালনাগাদ দাম

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ার পর বর্তমান স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এভাবে—

২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

উল্লেখিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের বাজারে অস্থিরতা থাকলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের দরেই বিক্রি হচ্ছে—

২২ ক্যারেট: ৬ হাজার ৩৫৭ টাকা

২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা

দামের ঘনঘন পরিবর্তন

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১০ বার কমেছে। এর আগে ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ