সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
হাসান: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে। দাবি আদায়ে আন্দোলনকারীরা টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, পে-স্কেল বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও এ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকবে না পরবর্তী নির্বাচিত সরকারের জন্য।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাওয়ার চেষ্টা করছে। তিনি জানান, চব্বিশের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি নড়বড়ে অবস্থায় পড়লেও দেড় বছরের ব্যবধানে সেই পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকার গণভোটের জন্য বাজেটে বরাদ্দ রেখেছে। তবে এই বরাদ্দ কোনোভাবেই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার জন্য নয়। গণভোট যুক্ত হওয়ায় এবারের নির্বাচনে আগের যেকোনো সময়ের তুলনায় বরাদ্দ বেশি প্রয়োজন হচ্ছে।
এছাড়া তিনি উল্লেখ করেন, আগের সরকারের সময় নেওয়া অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দেওয়ায় সাময়িকভাবে কর্মসংস্থান কমে গেছে। এই পরিস্থিতি সরকার ও আগামী দিনের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জানুয়ারি)