সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)
রাকিব: দেশের সোনার বাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। একদিনের ব্যবধানে নয়, বরং একই দিনে দুই দফায় দাম কমানোর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে মাত্র একদিনেই প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১২ হাজার ১৪ টাকা।
বাজুসের তথ্যমতে, সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রথম দফায় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা দাম কমানো হয়। এরপর বিকেলে আবারও ৫ হাজার ৪২৪ টাকা কমানোর ঘোষণা আসে। নতুন এই মূল্য তালিকা বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত একই দামে সোনা বিক্রি হচ্ছে।
সর্বশেষ সমন্বয়ের পর দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
সোনার হালনাগাদ মূল্যতালিকা (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৪৫,৭৬০ টাকা
২১ ক্যারেট: ২,৩৪,৫৬৩ টাকা
১৮ ক্যারেট: ২,০১,০৮৭ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৪,৫২১ টাকা
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরি এর চেয়ে বেশি হতে পারে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামেই রুপা বিক্রি হচ্ছে।
রুপার বর্তমান দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা
২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা
১৮ ক্যারেট: ৫,২০২ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা
একদিনে দুই দফায় এমন বড় অংকের মূল্যহ্রাস সাম্প্রতিক সময়ে বিরল। বিশেষ করে বিয়ের মৌসুমে গয়না কেনার পরিকল্পনায় থাকা ক্রেতাদের জন্য এটি বড় স্বস্তির খবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জানুয়ারি)