সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট আভাস মিলেছে। জীবনযাত্রার বর্তমান ব্যয়, বাজারদর ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় নিয়ে তৈরি নতুন পে-স্কেলের সুনির্দিষ্ট কাঠামো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সূত্র জানায়, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পে-কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেবে। এরপর ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, নতুন পে-স্কেল চলতি বছরের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর করার কথা রয়েছে। আর ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
কমিশনের প্রস্তাবে বেতন বৈষম্য কমিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, বর্তমানে ৮ হাজার ২৫০ টাকা থাকা সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। অন্যদিকে, বর্তমানে ৭৮ হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকারও বেশি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে বেতন বৈষম্যের অনুপাত কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের আর্থিক প্রস্তুতিও নিয়েছে সরকার। চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ইতোমধ্যে ২২ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের মোট অতিরিক্ত ব্যয় হতে পারে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা।
বিশ্লেষকদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং নিম্ন ও উচ্চ পদের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোই এই পে-স্কেল সংস্কারের মূল লক্ষ্য।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- লঙ্কাকাণ্ড সোনার বাজারে: জানুন আজকের স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশাল সুখবর
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জানুয়ারি)