সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ: নেতৃত্বে রয়েছেন যারা
রাকিব: সরকারি চাকুরেদের দীর্ঘদিনের দাবি পে-স্কেল বাস্তবায়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’। শুক্রবার (৩০ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির ৩১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই সংগঠনটি নিজেদের অরাজনৈতিক ও কল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়েছে।
আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা
ঘোষিত আহ্বায়ক কমিটিতে—
আহ্বায়ক: মো. আব্দুল মালেক
সদস্য সচিব: আশিকুল ইসলাম
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
মো. শিমুল আহমেদ, মো. শাহাবুদ্দীন মুন্সী শাবু, নূর মোহাম্মদ চৌধুরী, মো. কামরুল হাসান রুবেল ও মো. তারেক হাসান।
সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা এবং যৌক্তিক দাবি আদায়ে কার্যকর ভূমিকা পালন করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তে জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বর্তমানে গঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের কাঠামো দাঁড় করানো, নতুন সদস্য সংগ্রহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করবে।
রাজপথে সক্রিয় থাকার ঘোষণা
নেতারা জানান, কর্মকর্তা-কর্মচারীদের অধিকার সংরক্ষণে প্রয়োজনে রাজপথে সক্রিয় আন্দোলনেও ভূমিকা রাখবে সংগঠনটি। সংগঠনের কার্যক্রম ও প্রয়োজন বিবেচনায় ৩১ সদস্যের আহ্বায়ক কমিটিতে সদস্য সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে বলেও উল্লেখ করা হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- লঙ্কাকাণ্ড সোনার বাজারে: জানুন আজকের স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশাল সুখবর
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জানুয়ারি)
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
- বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)
- নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জানুয়ারি)
- নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ