সদ্য সংবাদ
পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
রাবিক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ভোট দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
প্রবাসীদের ভোটের অগ্রগতি
মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান করেছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন, যার মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন ডাক বিভাগের মাধ্যমে ব্যালট জমা দিয়েছেন। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৬ হাজার ৪২টি ব্যালট।
দেশের ভেতরে পোস্টাল ভোট
বিদেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে যারা সরাসরি ভোটকেন্দ্রে যেতে পারবেন না আইসিপিভি ক্যাটাগরির এমন ভোটারদের কাছেও ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। দেশে নিবন্ধিত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জনের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং ৭০ হাজার ৮১০ জন ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
অ্যাপভিত্তিক নিবন্ধনে নতুন দৃষ্টান্ত
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে প্রবাসীদের মধ্যে ভোটদানে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি হয়েছে, যা সংশ্লিষ্টদের মতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
দেশে ফিরছে বিপুল ব্যালট
ইতোমধ্যে প্রবাস থেকে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, চূড়ান্ত ফলাফল গণনার আগেই রিটার্নিং কর্মকর্তারা এসব ব্যালট হাতে পাবেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার