সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
তাহসান ও রোজা বিচ্ছেদ: যে কারণে আলাদা হলেন তারা
হাসান: : দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান নিজেই নিশ্চিত করলেন স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার সংসার আর টিকে নেই। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে বিচ্ছেদের কথা জানান।
তাহসান জানান, গত বছরের ৪ জানুয়ারি তাদের বিয়ে হলেও সম্পর্কের দূরত্ব তৈরি হয় অনেক আগেই। তিনি বলেন, “গত বছরের সেপ্টেম্বর মাসে আমার অস্ট্রেলিয়া সফরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।” সেই সময় থেকেই তারা কার্যত আলাদা জীবনযাপন করছেন।
বিচ্ছেদের প্রকৃত কারণ সম্পর্কে জানতে চাইলে তাহসান খুব বেশি কিছু বলতে চাননি। তবে তিনি ইঙ্গিত দেন, বিষয়টি বেশ জটিল এবং সবকিছু চূড়ান্ত হলে ভক্তদের বিস্তারিত জানাবেন। আপাতত নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, “আমি শারীরিকভাবে ভালো নেই এবং মানসিকভাবেও কঠিন সময় পার করছি।”
বর্তমানে তাহসান নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন। গান, সামাজিক যোগাযোগমাধ্যম—সবকিছু থেকেই দূরে থেকে তিনি একা ভ্রমণ করছেন এবং বই পড়ে সময় কাটাচ্ছেন। এই কঠিন সময়ে তিনি ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)