সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর: বিশেষ টুর্নামেন্টে আমন্ত্রণ পেল হামজারা
রাকিব: মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডেইলি মিরর এলকের প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম) চলতি বছরের জুন–জুলাই মাসে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। সেই লক্ষ্যেই সম্প্রতি বাফুফের কাছে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
স্বাগতিক মালদ্বীপের পাশাপাশি এই চার জাতির টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা ইতোমধ্যেই অংশগ্রহণের ব্যাপারে সম্মতি দিয়েছে। বাংলাদেশ ও নেপালের সিদ্ধান্ত এখনও অপেক্ষমাণ রয়েছে।
মালদ্বীপ ফুটবলের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে। ১৯৫০ সালে দেশটিতে ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে এক বিশেষ ফুটবল উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুরূপ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেই আসরের ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে পরাজিত করে শিরোপা জেতে শ্রীলঙ্কা। ওই টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি ম্যাচ খেললেও জয় পায়নি দুটি ম্যাচ ড্র করে এবং একটি ম্যাচে পরাজিত হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার