
সিনিয়ার রিপোর্টার

নতুন জাতীয় পে স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন সিনিয়র সচিব।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় বেসরকারি শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে।
পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল ও জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, ‘নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করেছি। খুব কঠিন কাজ ছিল। এই পে স্কেল দেওয়া শেষ হয়নি। অথচ আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।’
অর্থাৎ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করার কাজ হয়েছে বলে জানালেও এর বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি।
শিক্ষকদের বদলি নীতিমালা হচ্ছে
শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সিনিয়র সচিব। এ বিষয়ে তিনি বলেন, ‘বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতোমধ্যে আমরা নয় মাস কাজ করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।’
জাতীয়করণ নিয়ে সরকারের অবস্থান
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, ‘যখন প্রয়োজন হবে তখন সরকার জাতীয়করণ করবে। এটা করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে।’
তিনি আরও দাবি করেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে কম্পিউটার, ল্যাব ও নতুন বই দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।
শিক্ষকদের পেনশনে সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়ার দাবি
সরকারের আর্থিক সহযোগিতার প্রসঙ্গ তুলে সিনিয়র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।’
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশ না নেওয়ার আহ্বানও জানান শিক্ষা সচিব আবদুল খালেক।

শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেলসহ কয়েকটি স্থাপনায় আগুন দেওয়া হয়। সংঘাতের জেরে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুতে যান চলাচল। স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
৩০ মিনিট আগে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
৪১ মিনিট আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
১ ঘণ্টা আগে

বছরের শেষ সময়ে শীতকালীন অবকাশ, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানভেদে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এই ছুটি, যা চলবে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত। ছুটির মেয়াদে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা সব মিলিয়ে টানা ১৮ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে উপকৃত হচ্ছে দেশের অসংখ্য পরিবার। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে ২৮ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১৬ ঘণ্টা আগে

দেশের আবহাওয়ায় আগামী কয়েক দিন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শুরু থেকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে ১ ও ২ ডিসেম্বর সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১৮ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগের কারণে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা।
১৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
১৯ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেওয়ার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি কিংবা জাপানের মতো দেশে পড়াশোনার সুযোগ খোঁজেন অনেকে। তবে বিদেশে স্নাতক পর্যায়ে ভর্তি হতে শুধু ভালো ফলাফল বা ইংরেজিতে দক্ষতা থাকলেই হয় না। বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, ভাষা পরীক্ষা, আর্থিক প্রস্তুতি, আবেদন এবং শিক্ষার্থী ভিসা—প্রতিটি ধাপেই প্রয়োজন সঠিক পরিকল্পনা।
২২ ঘণ্টা আগে