
রিপোর্টার

দেশের সব উপজেলা ও থানায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর সহযোগিতাও কামনা করেছেন।
যে দাবিতে বিক্ষোভ ও মিছিল
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
নেতাকর্মীদের প্রতি আহ্বান
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। একই সঙ্গে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিবৃতিতে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে দলটি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে।
১ ঘণ্টা আগে

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গোপালগঞ্জের দিক থেকে আসা আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে মিছিলটি পিছু হটে।
১৭ ঘণ্টা আগে

প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দাহ অরিনের দাবি, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার। এ জন্য সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সম্ভাব্য নয়টি পথও চিহ্নিত করেছেন তাঁর সমর্থকেরা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা ঘিরে নতুন করে কূটনৈতিক চাপে পড়েছে ভারত।
১ দিন আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
১ দিন আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।
৩ দিন আগে

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
৩ দিন আগে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
৩ দিন আগে

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ এবং ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের উদ্যোগও নিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনার মধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে আলাদা।
৩ দিন আগে

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ করেছেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বামনসুন্দর দারোগারহাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।
৪ দিন আগে