রিপোর্টার

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গোপালগঞ্জের দিক থেকে আসা আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে মিছিলটি পিছু হটে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মধুমতী নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতু ও এর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা থেকে আবুল খায়ের সেতুসংলগ্ন মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ চলছিল। সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটের সীমানায় প্রবেশের চেষ্টা করে। এ সময় সমাবেশে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিছিলের লোকজনের উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কিছুক্ষণ ধরে চলা সংঘর্ষে বিএনপির সমাবেশে অংশ নেওয়া অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, গোপালগঞ্জের দিক থেকে আসা একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে বিএনপির শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মিছিল নিয়ে আসা লোকজন ফিরে যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দাহ অরিনের দাবি, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার। এ জন্য সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সম্ভাব্য নয়টি পথও চিহ্নিত করেছেন তাঁর সমর্থকেরা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা ঘিরে নতুন করে কূটনৈতিক চাপে পড়েছে ভারত।
১ দিন আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
১ দিন আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।
২ দিন আগে

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
৩ দিন আগে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
৩ দিন আগে

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ এবং ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের উদ্যোগও নিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনার মধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে আলাদা।
৩ দিন আগে

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ করেছেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বামনসুন্দর দারোগারহাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।
৪ দিন আগে

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা। তার এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
৪ দিন আগে

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে।
৫ দিন আগে