
চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন।
মিরসরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. শেখ ফরিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন।
মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, শিক্ষানুরাগী সদস্য ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটির সদস্য শাহীনুল ইসলাম স্বপন এবং আবু দাউদ। সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস্ত মোহাম্মদ। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম।
সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব, বিদ্যালয় পরিচালনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় বিষয়েও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য, শিক্ষকদের বক্তব্য ও সার্বিক নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. শেখ ফরিদ। পরে তিনি সংসদ সদস্য নুরুল আমিনের হাতে মানপত্র তুলে দেন। এ সময় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেওয়ার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি কিংবা জাপানের মতো দেশে পড়াশোনার সুযোগ খোঁজেন অনেকে। তবে বিদেশে স্নাতক পর্যায়ে ভর্তি হতে শুধু ভালো ফলাফল বা ইংরেজিতে দক্ষতা থাকলেই হয় না। বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, ভাষা পরীক্ষা, আর্থিক প্রস্তুতি, আবেদন এবং শিক্ষার্থী ভিসা—প্রতিটি ধাপেই প্রয়োজন সঠিক পরিকল্পনা।
১২ মিনিট আগে

ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের একাংশের জন্য। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ। তবে এই সুবিধা সবাই পাবেন না। কর্মস্থলের সাপ্তাহিক ছুটির নিয়ম এবং কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে ছুটি পাওয়ার বিষয়টি।
১৮ ঘণ্টা আগে

দেশের আবহাওয়ায় আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো ‘আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষার আয়োজন করে আলোকিত মিরসরাই যুব সংস্থা।
২০ ঘণ্টা আগে

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
২০ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
২০ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২১ ঘণ্টা আগে

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
২২ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
২৩ ঘণ্টা আগে