
চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো ‘আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষার আয়োজন করে আলোকিত মিরসরাই যুব সংস্থা। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন আলোকিত মিরসরাই যুব সংস্থার সভাপতি গাজী নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহীন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক এবং এম এ হায়দার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু।
এ সময় গাজী নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়ালেখায় উৎসাহিত করতে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংস্থার প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহীন বলেন, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতেই আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই তৃতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল হুদা, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক কাজী আইনুল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী ফায়জুল করিম তানিম, অর্থ সম্পাদক ইজাজ আফ্রিদি, সাংস্কৃতিক সম্পাদক হিরু আক্তার ববি, ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দিন সোহেল, ধর্মীয় সম্পাদক মাওলানা খুরশিদ আলম ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মিলন বণিকসহ সংশ্লিষ্টরা।

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
১ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
৪ ঘণ্টা আগে

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
২১ ঘণ্টা আগে

মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ৪২ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৪ পয়সা।
২১ ঘণ্টা আগে

ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সম্ভাব্য এই লঘুচাপ নিয়ে আপাতত বাংলাদেশের জন্য উদ্বেগের কোনো কারণ দেখছেন না আবহাওয়া পর্যবেক্ষকরা। এর গতিপথ বাংলাদেশমুখী হওয়ার আশঙ্কা না থাকায় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম।
২১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদ ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে এসব সেবায় লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় টাকা পাঠানো ও ক্যাশ আউট করা যাচ্ছে না। একই সঙ্গে বন্ধ রয়েছে বেশ কিছু এজেন্ট পয়েন্ট, কাস্টমার কেয়ার সেন্টার ও ডিস্ট্রিবিউশন অফিসের কার্যক্রম।
২১ ঘণ্টা আগে