পে স্কেল বাস্তবায়ন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল নিয়ে বড় দুসংবাদ
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
২৭ নভেম্বর ২০২৬, ২০:৫২ | বিস্তারিত

নতুন পে-স্কেলে বেতন পেতে এমপিওভুক্ত শিক্ষকদের যা করতে হবে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পেতে পে-ফিক্সেশন করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। তবে এ প্রক্রিয়া শুরুর আগে তাঁদের জন্য পৃথক সরকারি আদেশ জারি করতে হবে। এরপর পে-ফিক্সেশনের নিয়ম ও সময়সীমা জানাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
১৫ নভেম্বর ২০২৬, ১৪:১৯ | বিস্তারিত

পে-স্কেল: নতুন সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ | বিস্তারিত

পে স্কেল নিয়ে নতুন নির্দেশনা, গেজেট গেল যেসব ব্যংকের কাছে?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
১২ অক্টোবর ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

১০০% ভাতা দাবি: জানা গেল পে-স্কেলের গেজেট বিলম্বের কারণ
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরও বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট এখনো প্রকাশ হয়নি। গত ৩১ আগস্ট নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত গেজেট জারি করার কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

পে-স্কেল: বাস্তবায়নে আসছে ৭টি পৃথক এসআরও
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের প্রয়োজনীয় কার্যক্রম শেষে অর্থ মন্ত্রণালয়ে ফেরার পর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেখানে আইনগত পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫ | বিস্তারিত

নতুন পে-স্কেলের গেজেট কবে, জেনে নিন কোন গ্রেডের বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের সময় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৮ আগস্ট ২০২৬, ০১:২৩ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতি, মন্ত্রিসভায় উঠছে চূড়ান্ত খসড়া
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত খসড়া প্রস্তাব আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় তোলার জন্য প্রস্তাবটি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে।
২৮ আগস্ট ২০২৬, ০১:১০ | বিস্তারিত

নবম পে-স্কেলে কী থাকছে, কখন বাড়বে বেতন-ভাতা?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে-স্কেলের পুরো সুবিধা একসঙ্গে কার্যকর করার পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সামনে এসেছে।
১৮ আগস্ট ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় অগ্রগতি, সর্বোচ্চ যত বেতন বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ ধরে একই বেতন কাঠামোর মধ্যে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২০:৫৬ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি আবারও সামনে এসেছে। চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৭ আগস্ট ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

১ লাখ ৬০ হাজার সর্বোচ্চ বেতন! নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৬ আগস্ট ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর, যেভাবে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের খসড়া প্রস্তাব এখন মন্ত্রিসভায় উপস্থাপনের দ্বারপ্রান্তে। নতুন বেতন কাঠামো নিয়ে সচিব কমিটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে।
১৫ আগস্ট ২০২৬, ১৩:৪৩ | বিস্তারিত

নবম পে স্কেল, চূড়ান্ত বাস্তবায়নের পথে
নিজস্ব প্রতিবেদক: সরকারি নতুন বেতন কাঠামো বা পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় পুরো কাঠামো একসঙ্গে কার্যকর না করে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২ মে ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

নবম পে-স্কেল, যার বেতন বাড়তে পারে যত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে, তবে প্রত্যাশার পুরোটা হয়তো মিলছে না। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এজন্য ৩৫ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন বেতন আসলে কত বাড়বে?
৭ মে ২০২৬, ২৩:১০ | বিস্তারিত

অন্তর্বর্তী সরকার কেন পে-স্কেল দিতে পারল না? কারণ জানালেন সাবেক প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
২১ এপ্রিল ২০২৬, ১৭:৪২ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বড় আপডেট, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত ‘নবম পে-স্কেল’ বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। ২০২৪ সালে গঠিত বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দিলেও এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর মধ্যে উদ্বেগ বাড়ছে। কেন বিলম্ব?
২১ এপ্রিল ২০২৬, ১৭:২২ | বিস্তারিত

পে-স্কেল বাস্তবায়নে নতুন করে আন্দোলনের প্রস্তুতি, কর্মসূচির ডাক কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি নতুন পে-স্কেল বাস্তবায়ন ঘিরে আবারও আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মচারী নেতা ও সদস্যরা জানিয়েছেন, দাবি আদায়ে এবার কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
১৯ মার্চ ২০২৬, ১৪:৪৪ | বিস্তারিত

পে স্কেলের অর্থ যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওকুফে: হতাশায় চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা বিপুল অঙ্কের অর্থের প্রায় পুরোটাই অন্য গুরুত্বপূর্ণ খাতে স্থানান্তর করায় নতুন বেতন কাঠামো শিগগির বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
১৫ মার্চ ২০২৬, ২০:২৮ | বিস্তারিত

৯ম পে স্কেল নিয়ে তারেক রহমানের নতুন ভাবনা-তবে কি....
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনাপূর্ণ যুদ্ধ। এই সংঘাতের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি; বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও এর চাপ পড়তে শুরু করেছে। ইতোমধ্যে দেশের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নে কিছুটা সময় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে সরকার।
১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ | বিস্তারিত
