New Pay Scale 2026 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত, ভাতা ও পেনশন কার্যকর হবে কবে?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

নতুন পে স্কেল: কাল থেকে পে ফিক্সেশন, বকেয়া বেতন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৩ | বিস্তারিত

পে স্কেলের বকেয়া বেতন পাবেন যেভাবে-পেনশনেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নতুন পে স্কেলে কার বেতন কত বাড়লো-দেখুন হিসাব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩ | বিস্তারিত

নবম পে-স্কেলে কী থাকছে, কখন বাড়বে বেতন-ভাতা?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে-স্কেলের পুরো সুবিধা একসঙ্গে কার্যকর করার পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সামনে এসেছে।
১৮ আগস্ট ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

১ লাখ ৬০ হাজার সর্বোচ্চ বেতন! নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৬ আগস্ট ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

নবম পে-স্কেলের খসড়ায় বড় চমক, গ্রেড-১ থেকে-২০ পর্যন্ত বেতন যত করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খসড়া বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে গ্রেডভেদে মূল বেতন বাড়ানোর প্রস্তাব উঠে এসেছে। আলোচিত এই খসড়ায় সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব দেখা যাচ্ছে।
১৬ আগস্ট ২০২৬, ২৩:০৯ | বিস্তারিত

যে পর্যায়ে আছে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সবকিছু সম্পন্ন হলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নবম জাতীয় বেতন কাঠামোর সরকারি গেজেট প্রকাশ হতে পারে।
২০ জুলাই ২০২৬, ০২:৩৪ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বৈঠক শেষ, গুরুত্ব পেল যে ৫ বিষয়
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর আর্থিক, কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্ত করতে বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠককে নবম পে-স্কেল বাস্তবায়নের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২৫ জুন ২০২৬, ০১:১৬ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে ধোঁয়াশা, কাটছে না শঙ্কা! তবে কি...
নিজস্ব প্রতিবেদক: সরকার আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। কারণ, জাতীয় বাজেট ঘোষণার আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
৪ জুন ২০২৬, ১৪:০৮ | বিস্তারিত

পে-স্কেল, যেদি থেকে বাস্তবায়ন করবে সরকার-১ লাখ ৬ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী জুলাই থেকেই নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এ জন্য ইতোমধ্যে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে।
১৮ মে ২০২৬, ১৯:২২ | বিস্তারিত

তারেক রহমানের প্রতিশ্রুতি বনাম পে স্কেল: সর্বশেষ অপডেট
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সরকারের সাম্প্রতিক অবস্থান। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মিললেও তা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ফলে লাখো সরকারি কর্মচারীর প্রত্যাশা যেমন জেগে উঠেছে, তেমনি সময়ক্ষেপণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তাও।
৬ মার্চ ২০২৬, ১৩:৫৬ | বিস্তারিত

যে ৫ কারণে এখনই নবম পে-স্কেল জরুরি: প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
৩ মার্চ ২০২৬, ১২:১৯ | বিস্তারিত

আজকের বৈঠকে পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশা পূরণের পথে আরেক ধাপ অগ্রগতি—নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এই বৈঠকের মধ্য দিয়ে নতুন বেতন কাঠামো প্রণয়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে গতি পেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রথম বৈঠকে কী হলো? প্রেস সচিব জানান, সূচনা বৈঠকে মূলত আগের কমিশনগুলোর দাখিল করা প্রতিবেদনসমূহ প্রাথমিকভাবে পর্যালোচনা করা ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ | বিস্তারিত

নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। টানা ১২ বছর পর বেতন কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। গত বুধবার (২১ জানুয়ারি ২০২৬) কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। এতে ২০টি গ্রেডেই উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। নবম বেতন কমিশনের বড় চমক দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতিকে সামনে ...
৩০ জানুয়ারি ২০২৬, ২০:৪৩ | বিস্তারিত

চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় বেতন ও ভাতায় বড় ধরনের পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে এই কাঠামোয়। নিম্নস্তরের কর্মচারীদের জন্য বড় সুখবর প্রস্তাবিত কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সর্বনিম্ন বেতনে বড় উল্লম্ফন। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল ...
১৭ জানুয়ারি ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে বড় সুখবর, অগ্রাধিকার পাচ্ছে যে ৩ বিষয়
নিজস্ব প্রতিবেদক: হাসান: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বিষয়ে ইতিবাচক প্রস্তাবনা উঠে এসেছে। পে-কমিশন বর্তমান বৈষম্য দূরীকরণ ও আধুনিক বেতন কাঠামো তৈরির লক্ষ্যে তিনটি বিশেষ বিকল্প নিয়ে কাজ করছে। পে-কমিশন সূত্রে জানা গেছে, প্রচলিত ২০টি গ্রেড ব্যবস্থার পরিবর্তে একটি বৈষম্যহীন এবং জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো আনা হচ্ছে। তিনটি প্রস্তাবিত বিকল্প হলো: ১. বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি।২. গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ...
৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩২ | বিস্তারিত

নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বছরের উপহার হিসেবে আসছে বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন পে স্কেল। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক সার্কুলার জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এই নির্দেশনাটি এখন সরকারি দপ্তরে দপ্তরে আলোচনার মূল কেন্দ্রে। ২০২৬ সালের প্রথম দিনটি সরকারি কর্মকর্তা ...
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ | বিস্তারিত
