
হঠাৎ করেই মোবাইল ফোনে তীব্র অ্যালার্ট সাউন্ড আর সঙ্গে ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’। মুহূর্তেই চমকে ওঠেন ভারতের লাখো মানুষ।
শনিবার সকালে দেশজুড়ে একযোগে এই বার্তা পৌঁছানোর পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে পরে জানা যায়, এটি আসলে সরকারের একটি পরীক্ষামূলক সম্প্রচার।
হিন্দুস্তান টাইমস জানায়, ‘Extremely Severe Alert’ শিরোনামের এই বার্তা জরুরি দুর্যোগ সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবে পাঠানো হয়েছিল।
বার্তায় বলা হয়, নাগরিকদের জন্য তাৎক্ষণিক সতর্কতা পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট প্রযুক্তি চালু করা হচ্ছে। তবে এটি কেবল একটি টেস্ট, তাই কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ জানায়, ভবিষ্যতে দুর্যোগের সময় দ্রুত তথ্য পৌঁছে দিতে এই ব্যবস্থাকে কার্যকর করা হবে। তাই আগে থেকেই এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে।
এই পরীক্ষার অংশ হিসেবে ভবিষ্যতেও একাধিকবার বিভিন্ন ভাষায় এমন বার্তা আসতে পারে বলে জানানো হয়েছে।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর নির্দেশনা অনুযায়ী তৈরি এই ব্যবস্থাটি বাস্তবায়নে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার।
এর আগে ফেব্রুয়ারিতেও একই ধরনের একটি অ্যালার্ট পাঠানো হয়েছিল, যা নিয়েও তখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৯ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৯ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১৯ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
১ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২ দিন আগে