
রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
ব্যবহারকারীদের অভিযোগ, কোনো পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই হঠাৎ করেই তাদের অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হচ্ছে। এরপর পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য ব্যবহার করে পুনরায় প্রবেশের চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছেন তারা। এতে করে ব্যক্তিগত যোগাযোগ, ব্যবসায়িক কার্যক্রম এবং বিভিন্ন অনলাইন সেবার সঙ্গে যুক্ত মানুষ চরম অসুবিধার মধ্যে পড়েছেন।
শুধু ফেসবুকই নয়, একই সঙ্গে মেটার আওতাধীন মেসেঞ্জারেও দেখা দিয়েছে জটিলতা। অনেক ব্যবহারকারী বার্তা পাঠাতে পারছেন না, আবার কেউ কেউ মেসেঞ্জারে প্রবেশই করতে পারছেন না। ফলে সামাজিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে।
হঠাৎ এই প্রযুক্তিগত সমস্যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। ব্যবহারকারীরা বিকল্প মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং দ্রুত সমস্যার সমাধান প্রত্যাশা করছেন।
তবে এ বিষয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সমস্যার প্রকৃত কারণ কী এবং কবে নাগাদ সেবা স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী সার্ভারজনিত ত্রুটি বা কারিগরি রক্ষণাবেক্ষণের কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ব্যবহারকারীদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
২ দিন আগে

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
৪ দিন আগে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় বসে আছেন তিনি। আর তার কোলে রয়েছে একটি সদ্যজাত শিশু। ছবির সঙ্গে দেওয়া পরীমনির ছোট্ট ক্যাপশনই যেন জন্ম দিয়েছে আরও বড় কৌতূহলের।
৭ সেপ্টেম্বর ২০২৬