
রিপোর্টার

বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণী আর পরিসংখ্যানের হিসাব-নিকাশ নিয়ে শুরু হয় নতুন আলোচনা। কোনো কোনো পূর্বাভাস পরে সত্যি প্রমাণিত হয়, আবার অনেক হিসাবই মাঠের লড়াইয়ের সামনে ভেঙে পড়ে। তবে এবার ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্ট।
২০১৪ সাল থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নিয়ে একাধিক সঠিক পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার এমন একটি ভবিষ্যদ্বাণী করেছেন, যা ব্রাজিল সমর্থকদের জন্য মোটেও সুখকর নয়। তার গবেষণা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বেই থেমে যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যাত্রা।
ক্লেমেন্টের গাণিতিক বিশ্লেষণ বলছে, আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ৩২-এর ম্যাচে এশিয়ার শক্তিশালী দল জাপানের কাছে হেরে বিদায় নিতে পারে সেলেসাওরা।
গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে দুর্দান্তভাবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে জাপান। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স, শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং দ্রুতগতির আক্রমণের কারণে জাপানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গবেষক জোয়াকিম ক্লেমেন্টের মতে, এই মুহূর্তে জাপানের সংগঠিত ফুটবল ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই পরিসংখ্যানগত বিশ্লেষণে তিনি জাপানকেই এগিয়ে রেখেছেন।
তবে তার এই পূর্বাভাস শুধু ফুটবলীয় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নয়। তিনি একটি বিশেষ গাণিতিক মডেল ব্যবহার করেন, যেখানে বিভিন্ন দেশের মাথাপিছু আয়, জনসংখ্যা, জলবায়ু, তাপমাত্রা এবং অর্থনৈতিক ও সামাজিক সূচককে একত্রে বিশ্লেষণ করা হয়। এসব তথ্যের সমন্বয়ে প্রতিটি দলের সম্ভাব্য সাফল্যের হার নির্ধারণ করা হয়।
গত ৯ এপ্রিল প্রকাশিত গবেষণাপত্রে ক্লেমেন্ট আরও একটি বড় পূর্বাভাস দিয়েছেন। তার দাবি, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে পারে নেদারল্যান্ডস।
তবে তার সব ভবিষ্যদ্বাণী যে শতভাগ নির্ভুল, সেটিও বলা যাচ্ছে না। নকআউট পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পর তার কয়েকটি পূর্বাভাস ইতোমধ্যেই বাস্তবতার সঙ্গে মেলেনি। যেমন, তিনি দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন, কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই সমীকরণ বদলে যায়।
একইভাবে দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউটে ওঠার সম্ভাবনার কথাও বলা হয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তব হয়নি।
তবুও ব্রাজিল-জাপান ম্যাচ নিয়ে তার এই ভবিষ্যদ্বাণী ফুটবল অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন, জাপান সত্যিই চমক দেখাতে পারে, আবার কেউ মনে করছেন, বিশ্বকাপের নকআউট মঞ্চে ব্রাজিলকে হারানো এত সহজ হবে না।
তবে সব হিসাব-নিকাশ, গবেষণা আর ভবিষ্যদ্বাণীর শেষ কথা একটাই ফুটবল মাঠে ফল নির্ধারণ করে খেলোয়াড়দের পারফরম্যান্স। ৯০ মিনিটের লড়াইই বলে দেবে, গবেষকের পূর্বাভাস সত্যি হবে নাকি আবারও নিজেদের বিশ্বকাপ ঐতিহ্যের প্রমাণ দেবে ব্রাজিল।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও সরাসরি দেখা যাবে হাইভোল্টেজ লড়াইটি।
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার কারণে আগের দিনের দর্শক আয়োজন বাতিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের ম্যাচ। রোববার (২৫ অক্টোবর) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টস। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামটি প্রায় দর্শকপূর্ণ ছিল। পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬