
নিজস্ব প্রতিবেদন: বর্তমান ডিজিটাল যুগে পর্নোগ্রাফি পৃথিবীর সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা অনলাইন সেক্টরগুলোর একটি। শুধু ২০২২ সালেই মার্কিন প্রাপ্তবয়স্ক সাইটগুলো আয় করেছে প্রায় ১.১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা। এই বিপুল অর্থ খরচ হচ্ছে এমন কিছুতে, যা ব্যক্তি, সমাজ ও আত্মার জন্য চরম ক্ষতিকর।
বেদনাদায়ক হলেও সত্য, এই অশ্লীলতার বড় শিকার হয়ে উঠছে মুসলিম তরুণ সমাজ। প্রযুক্তির সহজলভ্যতা, একাকীত্ব, অবাস্তব কল্পনা এবং যৌন শিক্ষার অভাব তাদের এই পথে নিয়ে যাচ্ছে। এর ফলস্বরূপ অনেকেই হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়ছে, যা ইসলাম মতে মারাত্মক গুনাহ এবং অপমানজনক কাজ।
ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন
হাদীসে বর্ণিত আছে, যারা হস্তমৈথুন করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে দয়া ভরে তাকাবেন না। তাদের আঙুল গর্ভবতী হবে এবং তারা লজ্জাজনক অবস্থায় উপস্থাপিত হবে। (আবু দাউদ, তিরমিজি)
বিজ্ঞানের দৃষ্টিতে ক্ষতি
বিজ্ঞান বলছে, অতিরিক্ত হস্তমৈথুনে বীর্য দুর্বল হয়ে যায়, যৌন অক্ষমতা দেখা দেয়, এবং লিঙ্গে গঠনগত সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি আত্মগ্লানি, অবসাদ, সামাজিক বিচ্ছিন্নতা এবং মনোযোগহীনতাও দেখা দেয়।
মুক্তির জন্য কী করা উচিত
১. আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আর এই কাজ করব না।
২. অশ্লীল কিছু দেখলে চোখ ফিরিয়ে নিতে হবে এবং খারাপ চিন্তা থেকে মন সরিয়ে রাখতে হবে।
৩. মোবাইল, ল্যাপটপ বা যেকোনো ডিভাইস থেকে অশ্লীল ছবি, ভিডিও, ওয়েবসাইট সরিয়ে ফেলতে হবে।
৪. মনে রাখতে হবে, এই অভ্যাস বিয়ের পর দাম্পত্য জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে।
৫. প্রতিদিন কিছু শরীরচর্চা, কুরআন তিলাওয়াত, ভালো বই পড়া, এবং গঠনমূলক কাজে ব্যস্ত থাকা দরকার।
৬. সবকিছুর উপরে, আল্লাহর কাছে দোয়া করা সবচেয়ে বেশি জরুরি।
পর্নো ও খারাপ চিন্তা থেকে বাঁচতে একটি দোয়া
আরবি:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي
উচ্চারণ:আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সামই, ওয়া মিন শাররি বাসারি, ওয়া মিন শাররি লিসানি, ওয়া মিন শাররি কালবি, ওয়া মিন শাররি মানিয়্যি।
অর্থ:হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই— আমার কান দিয়ে খারাপ শোনা, চোখ দিয়ে খারাপ দেখা, মুখ দিয়ে খারাপ বলা, অন্তরে খারাপ চিন্তা এবং দেহের কামনা থেকে।
জীবন বদলের সিদ্ধান্ত নিন
যৌনতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, তবে এর নিয়ন্ত্রণ এবং সঠিক পথে ব্যবহারই ইসলামের শিক্ষা। হস্তমৈথুন ও পর্নোগ্রাফি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো আত্মসচেতনতা, তওবা, আল্লাহর সাহায্য প্রার্থনা এবং গঠনমূলক জীবনের দিকে ফিরে যাওয়া।
যদি সত্যিই পরিবর্তন চান, তবে আজ থেকেই শুরু করুন। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন এবং এই অভ্যাস থেকে চিরতরে মুক্তি দেন—এই আমাদের প্রার্থনা।
সোহাগ/

প্রত্যেক প্রাণীকেই একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে চিরস্থায়ী জীবনের পথে যাত্রা করতে হবে এটাই মানবজীবনের চিরন্তন বাস্তবতা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই-ই প্রকৃত সফল। আর পার্থিব জীবন শুধুই ছলনার বস্তু।
২ মে ২০২৬

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
২১ এপ্রিল ২০২৬

বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে।
১৯ এপ্রিল ২০২৬

মানুষের জীবনে প্রতিদিনের ব্যস্ততা ও দুশ্চিন্তার মাঝেও আত্মিক শান্তির সন্ধান খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায়, দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা যায়।
১৮ এপ্রিল ২০২৬

রোগ মানুষের জীবনের এমন এক অধ্যায়, যা কখনোই পুরোপুরি এড়ানো যায় না। শরীর অসুস্থ হলে শুধু দেহ নয়, মনও ভেঙে পড়ে। এই দুর্বল মুহূর্তেই একজন মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে আশ্রয়, সান্ত্বনা এবং আল্লাহর রহমতের।
১৬ এপ্রিল ২০২৬

জীবনে মানুষের চাহিদা ও প্রয়োজন কখনোই শেষ হয় না। অভাব ও লোভের চাপ অনেক সময় মানুষকে হালাল-হারামের সীমা ভুলিয়ে দেয়। কিন্তু ইসলামে একজন মুমিনকে শেখানো হয়েছে, সে যেন সবসময় পবিত্র ও বরকতময় রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করে।
১০ এপ্রিল ২০২৬

মুসলমানদের জন্য জুমার দিন শুধু সাপ্তাহিক দিবস নয় এটি বরকত, রহমত ও নূরে পরিপূর্ণ এক মহান দিন। এই দিনের প্রতিটি মুহূর্ত আল্লাহর মেহেরবানির ছায়ায় ঢাকা। আর সেই বিশেষ দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হলো সুরা কাহাফ তিলাওয়াত।
১০ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, তখন মুসলিম বিশ্বের হৃদয়ে নেমে আসে আনন্দ, প্রশান্তি ও কৃতজ্ঞতার আবহ। সেই আনন্দকে পূর্ণতা দেয় পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে ঈদের নামাজ মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।
২১ মার্চ ২০২৬

রাকিব: পবিত্র মাহে রমজান ধীরে ধীরে বিদায়ের পথে। রহমত ও মাগফিরাতের পর এখন চলছে নাজাতের পর্ব রমজানের শেষ দশ দিন। ইসলামে এই সময়টিকে ইবাদত-বন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
১০ মার্চ ২০২৬