
রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ উপলক্ষে আগামীকাল ৩০ মে শনিবার ঢাকা-১৪ আসন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় রাজধানীর সরকারি বাংলা কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে ঢাকা-১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে এলাকার অসহায়, নিম্নআয়ের ও দুস্থ মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তার অংশ হিসেবেই এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
এদিকে একইদিন সকাল ১১টায় রাজধানীর জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শহীদ রাষ্ট্রপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান বলছিলেন, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গর্বের একটি মুহূর্ত। আমরা সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আমরা আশা করি, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে শিক্ষা ও উন্নয়নমূলক বিভিন্ন দিক আরও গুরুত্ব পাবে এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে আমরা চাই, গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ আরও সুদৃঢ় হোক।
সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা বলেছেন, আগামীকাল আমাদের মাঝে আগমন করছেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর এই গুরুত্বপূর্ণ আয়োজনে প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই আয়োজন শুধু একটি কর্মসূচি নয়, বরং আমাদের রাজনৈতিক চেতনা ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করার একটি সুযোগ।
সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব বলেছেন, আগামীকাল আমাদের মাঝে আগমন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো ক্যাম্পাসে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের অনুপ্রেরণা যোগাবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি, তবুও আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
৩১ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করা, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের কর সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। একদিকে বিভিন্ন উৎপাদনমুখী খাতে করছাড় ও মূল্য সংযোজন কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে নতুন অর্থবছরে বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। এক দফায় প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগে

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
৯ ঘণ্টা আগে

জাতীয় বাজেট ঘোষণার আগেই দেশের লাখো সরকারি চাকরিজীবীর নজর এখন নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের দিকে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা চললেও এবার সেই আলোচনাই নতুন মাত্রা পেয়েছে। কারণ, একদিকে সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে, অন্যদিকে জামায়াতে ইসলামীও তাদের প্রস্তাবিত ছায়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে।
১০ ঘণ্টা আগে

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
২ দিন আগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
৩ দিন আগে