
সিনিয়ার রিপোর্টার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধাক্কা খেল বিশ্ব জ্বালানি বাজার। ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
বুধবার (২৭ মে) প্রতি ব্যারেল তেলের দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকেরা মনে করছেন, এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব এশিয়ার দেশগুলোতেও দ্রুত পড়বে। বিশেষ করে ঈদ সামনে থাকায় তেলের দাম বাড়ার বিষয়টি পরিবহন, খাদ্যপণ্য ও ব্যবসায়িক খরচের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
নতুন হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার পথ আরও কঠিন হয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নতুন করে অস্থির হয়ে উঠেছে।
বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকট বিশ্ববাজারে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে। কারণ এই পথ আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে উত্তেজনা বাড়লেই বাজারে তেলের দাম দ্রুত পরিবর্তন হয়।
এর আগে গত মাসের শেষ দিকে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১২৬ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তখন জ্বালানি পরিবহনে বিঘ্নের শঙ্কায় আন্তর্জাতিক বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছিল।
পরে কয়েক সপ্তাহ ধরে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছিল। অনেকেই আশা করেছিলেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং উপসাগরীয় দেশগুলো আবারও স্বাভাবিকভাবে তেল রপ্তানি শুরু করবে। সেই প্রত্যাশায় সোমবার বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম প্রায় ৯৭ ডলারে নেমে আসে।
তবে বুধবারের নতুন পরিস্থিতির পর আবারও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। এখন নজর পুরোপুরি মধ্যপ্রাচ্যের দিকে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনগুলোতে জ্বালানি বাজারে আরও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
২ দিন আগে

চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
৪ দিন আগে

অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে তাদের নিজ দেশে ফিরে আবেদন করতে হবে।
৪ দিন আগে

চীনের শানসি প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কয়লা খনিতে প্রাণ হারিয়েছেন অন্তত আট শ্রমিক। এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন আরও ৩৮ জন শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
৪ দিন আগে

মধ্যপ্রাচ্যকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আবারও কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং যুক্তরাষ্ট্র তা হতে দেবে না। একই সঙ্গে খুব শিগগিরই চলমান পরিস্থিতির সমাপ্তি ঘটবে বলেও মন্তব্য করেছেন তিনি।
৪ দিন আগে

অর্থনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থার পর ইরানের শেয়ারবাজারকে আবারও স্বাভাবিক ধারায় ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এতদিন জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় পরিচালিত হওয়া বাজার এখন ধাপে ধাপে আরও নিয়ন্ত্রিত ও স্থিতিশীল পরিবেশে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের অর্থনীতি বিশ্লেষক মোহাম্মাদ রেজা ফারজানেগান।
১৯ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধের উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক তেলের মজুত অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে এবং এই মজুত দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
১৮ মে ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের শুরুতেই একদিকে যেমন স্বর্ণের দাম দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়, অন্যদিকে পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায় মূল্যবান এই ধাতু। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
১৮ মে ২০২৬

ব্যাংককের ব্যস্ত সড়কে মুহূর্তেই ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয় একটি এলাকা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
১৬ মে ২০২৬