হরমুজ প্রণালি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬, ২১:০৮ | বিস্তারিত

ফের বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ | বিস্তারিত

এলপিজির সরবরাহে ঘাটতি, ১২ কেজির সিলিন্ডারের দাম ছাড়ালো যত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ কমে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশে এলপিজির সরবরাহ চাহিদার তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৩৪ | বিস্তারিত

টানা চতুর্থ দফায় বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।
১৯ আগস্ট ২০২৬, ১১:৪৬ | বিস্তারিত

বড় দুসংবাদ: আবারও বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত

হরমুজে নৌ চলাচল নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধাক্কা খেল বিশ্ব জ্বালানি বাজার। ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
২৭ মে ২০২৬, ১৭:২০ | বিস্তারিত

তেলের দামে বড় পতন, স্বস্তির বার্তা জ্বালানি খাতে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
২৫ মে ২০২৬, ১৫:৪০ | বিস্তারিত

অর্থনীতিতে নতুন উদ্বেগ, জ্বালানি তেলের দামে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১২ মে ২০২৬, ২০:২৪ | বিস্তারিত

২৪ এপ্রিল তেলের দামে নতুন চমক
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামে, যা আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে গেছে।
২৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ | বিস্তারিত

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের নতুন নির্দেশনাকে ঘিরে চরম উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুটে ইরানের নৌযানগুলো মাইন স্থাপন করছে এমন অভিযোগ তুলে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৩ এপ্রিল ২০২৬, ২২:৪০ | বিস্তারিত

যে কারণে দুর্বল হচ্ছে এশিয়ান মুদ্রার মান, সর্বনিম্নে যে দেশে
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালির অচলাবস্থা বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি করেছে। বিশেষ করে তেলের দামের অস্থিরতা এখন সরাসরি আঘাত হানছে এশিয়ার মুদ্রাবাজারে। আমদানিনির্ভর দেশগুলো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে।
২৩ এপ্রিল ২০২৬, ২১:৪৯ | বিস্তারিত

হরমুজে টোল বসিয়ে প্রথম যত আয় পেল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালিতে এবার নতুন অধ্যায় শুরু হলো। ইরান জানিয়েছে, এই কৌশলগত জলপথে আরোপিত টোল থেকে প্রথমবারের মতো আয় পাওয়া গেছে।
২৩ এপ্রিল ২০২৬, ১৮:০২ | বিস্তারিত

হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা, যে বার্তা ইরানের
নিজস্ব প্রতিবেদক: তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচলসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
২০ এপ্রিল ২০২৬, ১৩:২৯ | বিস্তারিত

ইসলামাবাদে ইরান–যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় আলোচনা, নেতৃত্বে যারা
নিজস্ব প্রতিবেদক: ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে এবারের আলোচনায় নেতৃত্বে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯ এপ্রিল ২০২৬, ২১:১৭ | বিস্তারিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯ এপ্রিল ২০২৬, ০২:২০ | বিস্তারিত

হরমুজ প্রণালি অচল: জানুন যুদ্ধের ৫০ দিনে ক্ষতির পরিমাণ কত ?
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাত এখন বৈশ্বিক জ্বালানি বাজারে গভীর সংকট তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
১৮ এপ্রিল ২০২৬, ২১:২৯ | বিস্তারিত

ইরানমুখী জাহাজে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, অডিও প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আরও কঠোর হচ্ছে। ইরানমুখী জাহাজগুলোকে সরাসরি পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় ওমান উপসাগরে অবস্থানরত জাহাজগুলোর প্রতি এই সতর্কবার্তা দেওয়া হয়।
১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৩ | বিস্তারিত

যুদ্ধবিরতি: হরমুজে বাংলাদেশিসহ আটকা পড়েছে যত জাহাজ?
নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালির কাছে ভয়াবহ জাহাজ জট সৃষ্টি হয়েছে। নিরাপদ পারাপারের নির্দেশনা না মেলায় সেখানে আটকা পড়ে আছে প্রায় ৩২০০ জাহাজ, যার মধ্যে ৮০০টি তেল ও কার্গো ট্যাঙ্কার রয়েছে।
১০ এপ্রিল ২০২৬, ২১:৪৩ | বিস্তারিত

বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে যে বার্তা দিল ইরান
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১০ মার্চ ২০২৬, ১৪:৩০ | বিস্তারিত
