
রিপোর্টার

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ সেন্ট বেড়ে হয়েছে ৮১ দশমিক ২৯ ডলার।
এর আগে বৃহস্পতিবার বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় দুই ধরনের তেলের দামই ২ শতাংশের বেশি কমেছিল। তবে ব্রেন্ট টানা ছয়টি অধিবেশন এবং ডব্লিউটিআই টানা পাঁচটি অধিবেশন বাড়ার পরও চলতি সপ্তাহে উভয় ধরনের তেলের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
এদিকে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব বলেছেন, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তেলের দাম বাড়ার চাপ তৈরি করছে।
তবে তেলের চাহিদা নিয়ে আন্তর্জাতিক পূর্বাভাস কিছুটা দুর্বল হয়েছে। চলতি সপ্তাহে ওপেক ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত সাড়ে তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি সাপ্তাহিক বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের বাজারে এখন দুটি বিপরীতমুখী শক্তি কাজ করছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দামকে ঊর্ধ্বমুখী করছে, অন্যদিকে দুর্বল চাহিদার পূর্বাভাস দামকে বেশি বাড়তে দিচ্ছে না।
এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি জাহাজে হামলা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এতে হরমুজ প্রণালি ও বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সৌদি রিয়ালের বর্তমান দর জেনে নেওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় হার যেকোনো সময় কমতে বা বাড়তে পারে।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ দর তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে

দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির নেত্রী প্রিয়া সরোজের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার নিয়ে প্রবাসী বাংলাদেশি ও দেশটিতে ভ্রমণকারীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিঙ্গিতের বর্তমান মূল্য জানতে চান।
৯ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ। দেশে পরিবার-পরিজনের কাছে টাকা পাঠানোর আগে অনেকেই জানতে চান, আজ ১ সিঙ্গাপুর ডলারে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে।
৯ ঘণ্টা আগে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
১ দিন আগে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্যামেরন ওরেইলিকে রোববার বিয়ে করেন জেমিমা।
১ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
২ দিন আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
২ দিন আগে