International News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আবারও ঘড়ির কাঁটা পেছাবে, কবে থেকে কার্যকর নতুন সময়?
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
২৫ অক্টোবর ২০২৬, ১৮:২৭ | বিস্তারিত

ভয়াবহ ৭ মাত্রার ভূমিকম্প!
নিজস্ব প্রতিবেদক: চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
২২ অক্টোবর ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তা, ৮ মিনিট পর জানা গেল আসল ঘটনা
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১৬ অক্টোবর ২০২৬, ১৬:১০ | বিস্তারিত

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছার জবাবে যা বললেন নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯ | বিস্তারিত

জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজ চলাকালে মসজিদের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬ | বিস্তারিত

বিয়ে করলেন ইমরান খানের স্ত্রী-পাত্র কে?
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্যামেরন ওরেইলিকে রোববার বিয়ে করেন জেমিমা।
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭ | বিস্তারিত

দুই স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৪ শিশু
নিজস্ব প্রতিবেদক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। আহত ও আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ | বিস্তারিত

ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭
নিজস্ব প্রতিবেদক: ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করোনের কাছাকাছি একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ | বিস্তারিত

মধ্যরাতে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের
নিজস্ব প্রতিবেদক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জেটিতে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ | বিস্তারিত

বড় দুসংবাদ: আবারও বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে নতুন আলোচনা, যা জানাল ভারত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধ বর্তমানে খতিয়ে দেখছে ভারত সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
১৭ জুলাই ২০২৬, ২২:৫৭ | বিস্তারিত

সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় সৃষ্টি করেছে বহুল আলোচিত রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন
৩ জুলাই ২০২৬, ১৭:৩৮ | বিস্তারিত

ফের শক্তিশালী ভূমিকম্প: কাঁপলো যেসব অঞ্চল
নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ জুলাই ২০২৬, ১৫:২৫ | বিস্তারিত

যেকারণে খামেনির দাফনে থাকছেন না ছেলে মোজতবা
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।
৩ জুলাই ২০২৬, ১৫:১৪ | বিস্তারিত

নতুন উত্তেজনা: ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাহলে দেশটির ওপর এমন পরিস্থিতি নেমে আসবে, যা তারা কল্পনাও করতে পারবে না।
১৬ জুন ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

চীনে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২
নিজস্ব প্রতিবেদক: চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৩ মে ২০২৬, ১২:৫৫ | বিস্তারিত

চীনে কয়লা খনিতে বি’স্ফো’রণ, নি’হত ৮-আটকা আরও ৩৮ জন
নিজস্ব প্রতিবেদক: চীনের শানসি প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কয়লা খনিতে প্রাণ হারিয়েছেন অন্তত আট শ্রমিক। এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন আরও ৩৮ জন শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
২৩ মে ২০২৬, ১১:২৮ | বিস্তারিত

উত্তেজনার মধ্যেই আবারও ইরানকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আবারও কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং যুক্তরাষ্ট্র তা হতে দেবে না। একই সঙ্গে খুব শিগগিরই চলমান পরিস্থিতির সমাপ্তি ঘটবে বলেও মন্তব্য করেছেন তিনি।
২৩ মে ২০২৬, ১০:২৫ | বিস্তারিত

থাইল্যান্ডে সং’ঘর্ষ: নি’হত ৮, আ’হত ২৫
নিজস্ব প্রতিবেদক: ব্যাংককের ব্যস্ত সড়কে মুহূর্তেই ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয় একটি এলাকা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
১৬ মে ২০২৬, ১৯:৫৯ | বিস্তারিত

ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, জানালেন যুদ্ধবিরতির কারণ
নিজস্ব প্রতিবেদক: ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের অনুরোধেই রাজি হয়েছে।
১৫ মে ২০২৬, ২৩:০৪ | বিস্তারিত
