
সিনিয়ার রিপোর্টার

ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করোনের কাছাকাছি একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন ছিলেন যাত্রী। এখন পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করেছে কোস্টগার্ড।
ফেরিটি পর্যটনকেন্দ্র করোনের কাছে পৌঁছানোর সময় আগুন ধরে যায়। ফিলিপিন্সের পালাওয়ান প্রদেশে অবস্থিত করোন দেশটির অন্যতম পরিচিত পর্যটন এলাকা। কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব অগ্নিকাণ্ড ও উদ্ধার তৎপরতার তথ্য নিশ্চিত করেছেন। এ খবর জানিয়েছে বিবিসি।
বিবিসি আহতদের হাসপাতালে নিতে সহায়তাকারী স্থানীয় এক কর্মকর্তার সঙ্গেও কথা বলেছে। তিনি এই ঘটনাকে ‘সত্যিই হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেছেন।
নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিয়ে এখনো চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। একটি রেডিও স্টেশনকে কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব বলেন, এ পর্যন্ত উদ্ধার হওয়া ব্যক্তি এবং হতাহতের তথ্যের ভিত্তিতে ৮৭ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে তল্লাশি ও উদ্ধার অভিযান চলমান থাকায় এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিটিতে মোট ১৩৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। কায়াবিয়াব জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য রয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এমভি জুন অ্যাস্টার ম্যানিলা বন্দর থেকে দক্ষিণ দিকে পালাওয়ান প্রদেশের করোনের উদ্দেশে যাচ্ছিল। যাত্রাপথে বারাঙ্গে মার্সিলা থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল বা ২ দশমিক ২ কিলোমিটার উত্তর-পূর্বে থাকা অবস্থায় ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়।
ফিলিপিন্স কোস্টগার্ড প্রকাশিত একটি ভিডিওতে ফেরিটিকে আগুনে সম্পূর্ণ পুড়তে দেখা গেছে। অন্য ভিডিওগুলোতে পানিতে থাকা লোকজনকে উদ্ধার করে নৌকায় তুলে নিতে দেখা যায়। দুর্ঘটনাস্থল মূল ভূখণ্ডের কাছাকাছি হওয়ায় উদ্ধার হওয়া ৪২ জনকে দ্রুত মার্সিলার উত্তরে বারাঙ্গাই তুর্দার একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। ফেরিটি বর্তমানে করোনের মার্সিলা গ্রামের উপকূলীয় জলসীমায় অবস্থান করছে।
তবে কীভাবে ফেরিটিতে আগুনের সূত্রপাত হলো বা এর পেছনে সঠিক কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফিলিপিন্স কোস্টগার্ড।
আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ফেরিটির আশপাশের সমুদ্র এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে বৈরী আবহাওয়া উদ্ধারকাজে বড় ধরনের বাধা তৈরি করছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, আগের রাতে আবহাওয়া খারাপ ছিল এবং ওই এলাকায় ঢেউও ছিল প্রবল। কোস্টগার্ডের জাহাজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে স্রোতের গতিও বেশ তীব্র। প্রবল স্রোতের কারণে ফেরিটি প্রাথমিক অবস্থান থেকে ভেসে গেছে। প্রথমদিকে এটি বারাঙ্গের টুরদা থেকে চার নটিক্যাল মাইল দূরে ছিল। পরে স্রোতের টানে সেটি ভেসে ৭ দশমিক ৬৮ নটিক্যাল মাইল দূরে চলে যায়।
নিখোঁজদের সন্ধানে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার তৎপরতায় স্থানীয় স্বেচ্ছাসেবী জেলেরাও অংশ নিচ্ছেন। এদিকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ফিলিপিন্স কোস্টগার্ড। যাদের স্বজন এখনো নিখোঁজ, তাদের কোস্টগার্ডকে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ আয়োজন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের একাধিক প্রযুক্তিপণ্য উন্মোচনের কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, যেটিকে আপাতত ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কঠোর নৌ-অবরোধের প্রভাবে ভয়াবহ সংকট তৈরি হয়েছে ইরানের ওষুধ খাতে। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য দেশীয়ভাবে উৎপাদিত কিংবা বিদেশ থেকে আমদানি করা প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করাও ক্রমেই কঠিন হয়ে উঠছে।
২১ ঘণ্টা আগে

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুর ডলারের বাংলাদেশি টাকার বিনিময় হার জানতে চাইলে, বিভিন্ন লাইভ ও মিড-মার্কেট সূত্রে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। আজকের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার (SGD) প্রায় ৯৭.০৬–৯৭.১৭ বাংলাদেশি টাকা (BDT)। XE-তে ১ SGD = ৯৭.১০২৯ টাকা এবং Wise-এ ১ SGD = ৯৭.১৭ টাকা দেখানো হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর আগে বর্তমান রিংগিতের মূল্য জেনে নিলে কত টাকা পাওয়া যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আপডেট অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আগের দিনের তুলনায় কমেছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের বিনিময় হারের তালিকায় আবারও পরিবর্তন এসেছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সৌদি রিয়ালের মূল্য আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ রাত ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২.৫৭ টাকা।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের মুদ্রার সর্বশেষ রেট জেনে নিলে কত টাকা পাওয়া যাবে, সে বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। তাই আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
২ দিন আগে

Apple-এর পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে iPhone 18 Pro Max। বাজারে আসার আগেই এই ফোনকে ঘিরে সম্ভাব্য স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ, দাম ও ডিজাইন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বড় অংশই এখনো লিক, গুঞ্জন বা প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে ফোনটির চূড়ান্ত বৈশিষ্ট্য ও মূল্য জানতে অপেক্ষা করতে হবে Apple-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
২ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ দিন আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ দিন আগে