আন্তর্জাতিক সংবাদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কমলো জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬, ২০:০৪ | বিস্তারিত

শক্তিশালী ভূমিকম্পে ১৮ জন নিহত, ধসে পড়েছে ৩৩৯ ঘরবাড়ি
নিজস্ব প্রতিবেদক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ | বিস্তারিত

ভয়াবহ ৭ মাত্রার ভূমিকম্প!
নিজস্ব প্রতিবেদক: চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
২২ অক্টোবর ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তা, ৮ মিনিট পর জানা গেল আসল ঘটনা
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১৬ অক্টোবর ২০২৬, ১৬:১০ | বিস্তারিত

ফের বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ | বিস্তারিত

জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৬
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজ চলাকালে মসজিদের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬ | বিস্তারিত

ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭
নিজস্ব প্রতিবেদক: ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করোনের কাছাকাছি একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ | বিস্তারিত

৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প-জানুন উৎপত্তিস্থল কোথায়
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ পেরুতে হঠাৎ শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন এলাকা। ভূমিকম্পটির মাত্রা নিয়ে দুই সংস্থার হিসাবে ভিন্নতা পাওয়া গেলেও উভয় হিসাবেই এটি শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত অবশ্য কোনো প্রাণহানি বা বড় ধরনের স্থাপনা ধ্বংসের খবর পাওয়া যায়নি।
২১ আগস্ট ২০২৬, ১১:১৪ | বিস্তারিত

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি আতঙ্কে উপকূলজুড়ে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ভয়াবহ এই ভূমিকম্পের কম্পন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকেনি, বরং পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরেও তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকাগুলোর জন্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে উপকূলজুড়ে শুরু হয়েছে সতর্কতা, উদ্বেগ এবং পরিস্থিতি পর্যবেক্ষণের তৎপরতা।
১৮ জুলাই ২০২৬, ২৪:৩৯ | বিস্তারিত

সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় সৃষ্টি করেছে বহুল আলোচিত রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন
৩ জুলাই ২০২৬, ১৭:৩৮ | বিস্তারিত

ফের শক্তিশালী ভূমিকম্প: কাঁপলো যেসব অঞ্চল
নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ জুলাই ২০২৬, ১৫:২৫ | বিস্তারিত

যেকারণে খামেনির দাফনে থাকছেন না ছেলে মোজতবা
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।
৩ জুলাই ২০২৬, ১৫:১৪ | বিস্তারিত

ভেনেজুয়েলায় অর্ধলক্ষের বেশি ভবন ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ জোড়া ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট পর্যবেক্ষণে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পের কারণে দেশটিতে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ জুলাই ২০২৬, ২১:৪৩ | বিস্তারিত

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। দেশটির হিন্দুকুশ অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন ছড়িয়ে পড়ে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। হঠাৎ ভূকম্পনের কারণে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
২৭ জুন ২০২৬, ২১:৩৯ | বিস্তারিত

শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃ’ত্যুপুরী, বর্তমান মৃ’ত্যের সংখ্যা যত
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির একাধিক অঞ্চলকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছে। মুহূর্তের মধ্যে ধসে পড়েছে শত শত ভবন, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, আর হাজারো পরিবার হারিয়েছে তাদের স্বজনদের। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বিপুলসংখ্যক মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৬ জুন ২০২৬, ১০:৫৮ | বিস্তারিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের পরিবার
নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠা ভেনেজুয়েলায় হাজারো মানুষের মতোই অসহায় হয়ে পড়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহো। কয়েক মুহূর্তের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে তার বসবাসের ভবন। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তার স্ত্রী ও দুই সন্তান। প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার আশায় বিশ্বের মানুষের কাছে সাহায্য ও প্রার্থনা চেয়েছেন এই ফুটবলার।
২৬ জুন ২০২৬, ০৯:১৬ | বিস্তারিত

ভয়াবহ ভূ’মিক’ম্পে নি’হত ১৬৪, মৃ’ত্যুর শঙ্কা হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ধ্বংসস্তূপ, আতঙ্ক এবং আর্তনাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৯৭১ জন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৫ জুন ২০২৬, ১৮:০৯ | বিস্তারিত

উত্তাল কাশ্মীর, প্রা’ণহা’নি ২৪ জনের-অবরুদ্ধ জনজীবনে বাড়ছে সংকট
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হরতাল, সড়ক অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে অঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
২০ জুন ২০২৬, ১৭:৪০ | বিস্তারিত

নতুন উত্তেজনা: ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাহলে দেশটির ওপর এমন পরিস্থিতি নেমে আসবে, যা তারা কল্পনাও করতে পারবে না।
১৬ জুন ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

চীনে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২
নিজস্ব প্রতিবেদক: চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৩ মে ২০২৬, ১২:৫৫ | বিস্তারিত
